ফাগের ছোঁয়ায় গোটা শহর যেন আরও রঙিন। বসন্ত উৎসবে মজেছে ছোট-বড় সবাই। কারও বিয়ের পরে প্রথম দোল। কারও জীবনের প্রথম রং। বছরের এমনই অনুষ্ঠানের দিনগুলোয় পর্দার তারকা আর সাধারণের মধ্যে কোনও পার্থক্য থাকে না। এই যেমন অভিনেত্রী যশ দাশগুপ্তকে আবিরে মাখিয়ে ভূত করলেন নুসরত জাহান। তেমনই আবার স্বামী রণজয় বিষ্ণুকে খুব যত্ন করে আবিরের তিলক কেটে দিলেন শ্যামৌপ্তি।
রোহন, অঙ্গনার কাছে ভালবাসার রং হলুদ। নিজস্ব চিত্র।
এই বিশেষ দিনে প্রিয় তারকারা আরও বেশি রঙিন হয়ে উঠলেন। একটা সময়ে রং মোটে পছন্দ ছিল না অঙ্গনা রায়, রোহন ভট্টাচার্য দু’জনেরই। কিন্তু এখন সবটাই যেন বদলে গিয়েছে। তাঁদের ভালবাসার রং হয়ে গিয়েছে হলুদ। অভিনেত্রী তুহিনা দাস তো মুম্বইয়ে বসেই ‘রঙিন’ শুভেচ্ছা পাঠালেন সবাইকে।
মুম্বই থেকে ‘রঙিন’ শুভেচ্ছা তুহিনার। ছবি: ইনস্টাগ্রাম।
অন্য দিকে যশ এবং নুসরত প্রতি বছরেই চুটিয়ে উপভোগ করেন এই দিনটা। এ বার ধরা দিলেন একেবারে অন্য মেজাজে। নুসরত বললেন, “আমরা তো উপভোগ করতে চাই। আড্ডা দিতে চাই। আর সঙ্গে বেশি করে রং মাখতে চাই।”
আবিরে রাঙা যশ-নুসরত। নিজস্ব চিত্র।
বহু দিন পরে ছেলে অমর্ত্যকে কাছে পেয়ে খুশি অভিনেত্রী চৈতি ঘোষাল। মাঝে প্রায় চার বছর কেটে গিয়েছে মা-ছেলে একসঙ্গে রং খেলেননি। তাই এই বছর কোনও ভাবেই মিস্ করতে চাননি তিনি। বাড়িতেই ছেলেকে আবির মাখিয়ে দিলেন চৈতি।
বিয়ের পরে প্রথম দোল রণজয়-শ্যামৌপ্তির। নিজস্ব চিত্র।
এই বিশেষ দিনগুলো প্রত্যেকেই নিজেদের কাছের মানুষদের সঙ্গে উপভোগ করতে চান। তাই তো শহর থেকে দূরে থাকলেও সমাজমাধ্যমে নিজেদের বিশেষ ছবি দিয়ে দোলের শুভেচ্ছা জানাতে ভুললেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। দু’বছরের পুরনো স্মৃতিতে ডুব দিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। ছেলের সঙ্গে কাটানো ‘রঙিন’ মুহূর্ত তুলে ধরলেন সমাজমাধ্যমে।
চার বছর পরে মা চৈতির সঙ্গে রং-এর উৎসবে অমর্ত্য। নিজস্ব চিত্র।
অভিনেত্রী শ্যামৌপ্তি তো আগেই জানিয়েছিলেন, বিয়ের পরের এই প্রথম দোল। ফলে বেশ অনেক কিছু পরিকল্পনা রয়েছে। অনেক জায়গায় যেতে হবে। সেই মতো এই বিশেষ দিনে লালরঙে সেজেছিলেন নায়িকা। অন্য দিকে অভিনেত্রী রুক্মা রায় ভাগ করে নিলেন আবিরের সঙ্গে তাঁর বিশেষ সখ্যের মুহূর্তে। তাঁর বাড়ির ছাদেই বসেছিল আসর। সাদার মাঝে রঙের খেলায় জমে উঠেছিল সকাল।
পরিবারের সঙ্গে আবির খেলতে ব্যস্ত গৌরব চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম।
এত কিছুর মাঝে অভিনেতা গৌরব চক্রবর্তী অবশ্য আদ্যোপান্ত ‘ফ্যামিলি ম্যান’। ছেলে হওয়ার পরে এখন সবটাই তো ছোট্ট ধীরকে ঘিরে। স্ত্রী ঋদ্ধিমা আর ছেলের সঙ্গে রঙিন মুহূর্ত ভাগ করে নিতে ভুললেন না অভিনেতা। এত কিছুর মাঝে প্রত্যেক তারকার একটাই আর্জি, রঙের উৎসবে যতই মজা হোক না কেন, রাস্তার পোষ্যদের কথা যেন কেউ না ভোলে। ভুলেও যেন কেউ রং না দিয়ে ফেলে। এই সচেতনতা যেন সবার মধ্যে থাকে। এই অনুরোধ প্রত্যেকেই জানিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বসন্ত প্রকৃতিতে রং ধরেছে। লাল, হলুদ, কমলা ফুলে উজ্জ্বল হয়ে উঠেছে পলাশ গাছগুলি। সেজেছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া। ফুটেছে শিমুলও। তবে এই রং যেন পূর্ণতা পায় দোলোৎসবে। আবিরে, রঙে, হাসিতে, গানে, আড্ডায় ছড়িয়ে পড়ে খুশির আবহ।
- দোলোৎসবের আগে সেজে উঠুক অন্দরমহল। টাটকা ফুল, আবির, প্রদীপে কী ভাবে ঘরের ভোল পাল্টাতে পারেন?
- ‘খেলব হোলি রং দে না, তাই কখনও হয়!’ বরং রং তোলার সহজ কিছু উপায় জানা থাকলেই হতে পারে মুশকিল আসান। তবে দোল খেলার আগেই জেনে নিন কী ভাবে সহজেই তুলে ফেলতে পারেন রং।
-
রঙের ছুতোয় শরীর ছোঁয়ার ছাড়পত্র! বলিউডের এই সব গানে শুধুই কি নারী শরীরের উদ্যাপন?
-
প্রথম বার ভাঙের নেশা করেছেন? শারীরিক অস্বস্তি দূর করবেন কী ভাবে, কী ভুলেও করবেন না?
-
দোলের দুপুরে পাঁঠার মাংস দিয়ে ভূরিভোজ করে পেট আইঢাই! বিকেলে খান ‘হজমি-চা’
-
দোলের সন্ধ্যায় আড্ডা বসবে, বাদাম দিয়েই বানিয়ে ফেলুন মুখরোচক খাবার
-
দোলের রং কখনও প্রেমের, কখনও ধ্বংসের! উৎসবে কোন কোন ছবি দেখে রঙিন করবেন দিন?