Advertisement
E-Paper

Nusrat Jahan: নুসরতের কালো চশমায় কার প্রতিবিম্ব? নেটাগরিকদের কৌতূহলে জর্জরিত সাংসদ-অভিনেত্রী

নেটাগরিকদের চোখ আটকেছে অভিনেত্রীর প্রথম ছবিতে। নুসরতের চোখে কালো চশমার কাচে ফুটে উঠেছে এক বলিষ্ঠ চেহারার পুরুষের প্রতিবিম্ব।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুন ২০২১ ১৩:০৪
নুসরত জাহান।

নুসরত জাহান।

নেটমাধ্যমের মহিমায় কী না সম্ভব!

ফেসবুক, ইনস্টাগ্রামের দেওয়ালে চোখ রাখলেই তারকাদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি সব তথ্য পাওয়া যায়। ঠিক যে ভাবে যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের একসঙ্গে ছুটি কাটানোর খবর চাউর হয়ে গিয়েছিল নেটপাড়ায়।

রবিবার ইনস্টাগ্রামে নিজের তিনটি ছবি পোস্ট করেছেন নুসরত জাহান। খোলা চুল, সাদা রঙের ঢিলেঢালা টি-শার্টের ছিমছাম সাজে দেখা যাচ্ছে তাঁকে। তবে নেটাগরিকদের চোখ আটকেছে অভিনেত্রীর প্রথম ছবিতে। সেখানে নুসরতের চোখে কালো চশমার কাচে ফুটে উঠেছে এক বলিষ্ঠ চেহারার পুরুষের প্রতিবিম্ব। বোঝা যাচ্ছে তিনিই মুঠোফোন হাতে ছবি তুলছেন। নুসরতের মন্তব্য বাক্সে জনৈক নেটাগরিক লিখেছেন, ‘যশকে ছবিতে দেখা যাচ্ছে। তিনি কি আপনার সন্তানের পিতৃত্ব স্বীকার করতে প্রস্তুত?’ আরেকজনের কৌতূহল, ‘তোমার চশমায় কি যশকে দেখা যাচ্ছে?’ ছবি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই মন্তব্য বাক্স ভরে গিয়েছে এ রকম অসংখ্য প্রশ্নে।

নুসরত একা নন, যশও নিজের একটি ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন। দু'জনের ছবি পোস্ট করার সময়ও প্রায় এক। শ্যাওলা রঙের হাতা কাটা টি-শার্ট পরে রয়েছেন যশ। কাঁধে তুলে নিয়েছেন সাইকেল। তাঁরও চোখ ঢাকা কালো চশমায়। একটু লক্ষ্য করলে দেখা যাবে, দু’জনের ছবির পটভূমিই সবুজ বাগান। ফলে দু’য়ে দু’য়ে চার করে নিতে বিশেষ অসুবিধা হয়নি নেটাগরিকদের। দুই বন্ধুর এক সঙ্গে সময় কাটানো নিয়ে বেড়েছে গুঞ্জন।

জুন মাসের দ্বিতীয় সপ্তাহে নুসরত ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছিলেন। সবুজে ঘেরা একটি কটেজের ছবি দিয়েছিলেন তিনি। সামনে আড্ডার জায়গা। দূর থেকে দেখা যাচ্ছিল লাল-সাদা সেই কটেজ। তার ঘণ্টা খানেকের মধ্যে যশও নিজের ছবি পোস্ট করেন। নীল জিন্স আর বুকের বোতাম খোলা নীল শার্ট, কালো চশমায় অনুরাগীদের হৃদস্পন্দন বাড়িয়েছিলেন অভিনেতা। সেখানেও দেখা গিয়েছিল, যশের ছবির পটভূমিকায় যে লাল সাদা বাড়ি আছে, নুসরতও সেই বাড়ির ছবি দিয়েছিলেন নিজের স্টোরিতে।

তবে কি আবারও নিভৃতে সময় কাটাতে শহর থেকে দূরে গেলেন দু’জন? নাকি পুরনো ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে তাঁদের কৌতূহল বাড়িয়ে দিচ্ছেন ‘যশরত’?

Tollywood nusrat jahan Yash Dasgupta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy