টেলিসিরিয়াল এবং টলিউডই এতদিন ছিল তাঁর অভিনয়ের সীমানা। এ বার তা থেকে বেরিয়ে বাংলাদেশের ছবিতেও অভিনয় করবেন অভিনেতা ওম। প্রতিবেশী দেশের নায়িকা ফারিয়ার সঙ্গে পরবর্তী ছবিতে জুটি বেঁধেছেন তিনি। ছবির নাম ‘প্রেমী ও প্রেমী’। পরিচালক জাকির হোসেন রাজু জানিয়েছেন, আগামী ৩০ জানুয়ারি থেকে কলকাতায় ছবির শুটিং শুরু হবে। টানা আটদিন কাজ চলার পর ঢাকায় শুটিংয়ের পরিকল্পনা রয়েছে তাঁর। ছবিটির যৌথ প্রযোজক এসকে মুভিজ এবং জাজ মাল্টিমিডিয়া। আপাতত ওম-ফারিয়া জুটির অনস্ক্রিন কেমিস্ট্রির দিকে তাকিয়ে রয়েছেন দু’দেশের সিনে প্রেমীরা।