Advertisement
E-Paper

বাবার মৃত্যুর পরে রহস্যের সন্ধান, একাকী মায়ের সঙ্গীর খোঁজ! ওটিটি-তে আমির, নীনা-সহ আর কার চমক?

আগেই পিছিয়ে গিয়েছিল যশের ‘টক্সিক’। এ বার পিছিয়ে যাচ্ছে অক্ষয় কুমারের ছবি ‘ভূত বাংলা’ও। তবে ওটিটি-তে রয়েছে চমক। প্রেক্ষাগৃহে বড় ছবি না থাকলেও ওটিটি-তে তাই চোখ রাখতে পারেন কয়েকটি ছবি ও সিরিজ়ের জন্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০৮:৫৯
OTT content including Sitare Zameen Par, Vadh 2, to release on Friday

ওটিটি-তে এ বার কারা চমক দেবে? ছবি: সংগৃহীত।

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ঝড় এখনও থামেনি। বক্সঅফিসে এই একটি ছবিরই এখন দাপট। আগেই পিছিয়ে গিয়েছিল যশের ‘টক্সিক’। এ বার পিছিয়ে যাচ্ছে অক্ষয় কুমারের ছবি ‘ভূত বাংলা’ও। তবে ওটিটি-তে রয়েছে চমক। প্রেক্ষাগৃহে বড় ছবি না থাকলেও ওটিটি-তে তাই চোখ রাখতে পারেন কয়েকটি ছবি ও সিরিজ়ের জন্য।

১) সিতারে জ়মিন পর: ২০২৫ সালের ২০ জুন মুক্তি পেয়েছিল ‘সিতারে জ়মিন পর’। দর্শকের তরফ থেকে ছিল মিশ্র প্রতিক্রিয়া। সেই ছবিই এই বার মুক্তি পাচ্ছে ওটিটি-তে। অনেকেই মনে করেছিলেন, এই ছবি ‘তারে জ়মিন পর’ ছবির সিকুয়েল। তবে আমির জানিয়েছিলেন এই ছবি মোটেই আগের ছবিটির সিকুয়েল নয়। এর উপস্থাপনা সম্পূর্ণ ভিন্ন। ৩ এপ্রিল সোনি লিভ-এ মুক্তি পাচ্ছে এই ছবিটি।

২) মামলা লিগাল হ্যায় (সিজ়ন ২): প্রথম সিজ়ন সাড়া ফেলেছিল। এই সিরি়জ়ে রবি কিশনকে এক আইনজীবীর চরিত্রে দেখা যায়। দ্বিতীয় সিজ়নেও রয়েছে বেশ কিছু চমক। পটপরগঞ্জ নামে একটি গ্রামের ঘটনা উঠে আসে এই সিরিজ়ে। তবে কয়েকটি সত্যি ঘটনার উল্লেখও রয়েছে এই ছবিতে। এই কোর্টরুম ড্রামা ৩ এপ্রিল মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে।

Advertisement

৩) বধ ২: সঞ্জয় মিশ্র ও নীনা গুপ্ত অভিনীত ছবি ‘বধ ২’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ফেব্রুয়ারি মাসে। তবে এই থ্রিলার সেই ভাবে সাড়া ফেলতে পারেনি। এ বার ওটিটি-তে এর আত্মপ্রকাশ। ‘বধ’ ছবির সিকুয়েল এটি। ঋণের চাপে শম্ভুনাথ মিশ্রকে একটি খুন করতে হয়। ঘটনার ধারাবাহিকতা বজায় রেখেই তৈরি হয়েছে সিকুয়েল। নীনার চরিত্রের নাম মঞ্জু। দু’টি চরিত্রের মধ্যে প্রেমের দিকটিও উঠে আসবে ছবিতে। নেটফ্লিক্সে ৩ এপ্রিল মুক্তি পাচ্ছে এই ছবি।

৪) মা কা সাম: এই সিরিজের মূল চরিত্র গণিতবিদ্‌কে কেন্দ্র করে। সে জীবনকে আবেগ দিয়ে নয়, বরং সংখ্যা এবং অ্যালগরিদম্‌ দিয়ে বিচার করতে পছন্দ করে। গল্পে মোড় ঘোরে এক বিশেষ পরিস্থিতিতে এসে। সে জানতে পারে, তার মা একজন ‘সিঙ্গল মাদার’। সে তখন ঠিক করে সে তার মায়ের জন্য একজন উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে বার করবে। ৩ এপ্রিল প্রাইম ভিডিয়োয় এই সিরি়জ় মুক্তি পাচ্ছে।

৫) গ্যাংস অফ গ্যালিসিয়া (সিজ়ন ২): গল্পের কেন্দ্রবিন্দুতে আছে অ্যানা নামের এক জন সফল আইনজীবী। তার বাবা হঠাৎ মারা যাওয়ার পর সে জানতে পারে, তার বাবার একটি রহস্যময় অতীত ছিল এবং তিনি গোপনে মাদ্রিদ থেকে গ্যালিসিয়া অঞ্চলে যাতায়াত করতেন। অ্যানা তার বাবার মৃত্যুর নেপথ্যের সত্য উন্মোচন করতে গ্যালিসিয়ায় গিয়ে হাজির হয়। এই সিরিজ়ও ৩ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পাবে।

৬) ফাইভ নাইট্‌স অ্যাট ফ্রেডি’স ২: এটি ছবির দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের চেয়েও দ্বিতীয় পর্ব আরও ভয়ঙ্কর এই হরর ছবিতে। ৫ এপ্রিল থেকে জিয়ো হটস্টারে এই ছবি দেখা যাবে।

OTT Videos Sitare Zameen Par
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy