Advertisement
E-Paper

‘মাথা নত’ পলাশের! স্মৃতির বন্ধুকে জাত তুলে অপমানের অভিযোগ, কোথায় গিয়ে শান্তি পেলেন গায়ক?

স্মৃতির বন্ধু বিদন্যানকে জাত তুলে কুমন্তব্য করার অভিযোগ পলাশের বিরুদ্ধে। এ সবের মাঝে নতুন পোস্ট গায়কের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৯:১৮
Palash Muchhal Visits Khatu Shyam Amid Legal Trouble with smriti mandhan Friend

পলাশকে নিয়ে আর কী জানালেন স্মৃতির ছোটবেলার বন্ধু? ছবি: সংগৃহীত।

বিশ্বকাপজয়ী ক্রিকেটতারকা স্মৃতি মন্ধানার সঙ্গে গত বছরই বিয়ে ভেঙেছে গায়ক পলাশ মুচ্ছলের। কিছু দিন আগে অবশ্য পলাশের দিদি পলক ও স্মৃতির বাবাকে একসঙ্গে দেখা যেতেই সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন শোনা যায়। এরই মাঝে স্মৃতির বন্ধু জাত নিয়ে কুমন্তব্য করার অভিযোগ করেন পলাশের বিরুদ্ধে। এ সবের মাঝে নতুন পোস্ট পলাশের।

স্মৃতির বন্ধু বিদন্যান মানের জাত উল্লেখ করে নাকি তাঁকে কুকথা শুনিয়েছিলেন পলাশ। যখন পলাশের বিরুদ্ধে এমন অভিযোগ, তখন তিনি মন্দিরে মন্দিরে ভ্রমণ করছেন। কখনও তিনি তিরুপতি বালাজির মন্দিরে যাচ্ছেন। বুধবার তিনি আবার পৌঁছে যান রাজস্থানের খাটুশ্যামজির মন্দিরে। সেখানে তাঁকে প্রার্থনা করতে দেখা যায়। নিজের প্রার্থনারত অবস্থার বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে পলাশ লেখেন, ‘‘যেখানে মাথা নত করেছি, আসলে সেখানে শান্তি পেয়েছি।’’

বিদন্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পলাশের আইনজীবী। পাশাপাশি তাঁর করা এই অভিযোগকেও নস্যাৎ করে দেন তিনি। স্মৃতির এই বন্ধু পলাশের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগও এনেছিলেন। তার পরে পলাশ মানহানির মামলা দায়ের করেছিলেন স্মৃতির বন্ধুর বিরুদ্ধে।

Palash Muchhal Smriti Mandhana Palak Muchhal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy