Advertisement
E-Paper

বিয়ের আগেই ছবি ছাড়ার হিড়িক! রাজনীতিকের সঙ্গে বাগ্‌দানের পরেই কি আরও সাবধানী পরিণীতি?

গত মাসেই আংটিবদল সেরেছেন। চলতি বছরেই শেষের দিকে দুঁদে রাজনীতিক রাঘব চড্ডার সঙ্গে মালাবদল করতে চলেছেন পরিণীতি চোপড়া। বিয়ের পরে কোন তিমিরে গিয়ে দাঁড়াবে বলিউড অভিনেত্রীর কর্মজীবন?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৩ ১৩:২১
Parineeti Chopra

পরিণীতি চোপড়া। ছবি: সংগৃহীত।

জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সেই অধ্যায়ের দিকে ইতিমধ্যেই কিছুটা এগিয়েও গিয়েছেন তিনি। গত ১৩ মে ধুমধাম করে বাগ্‌দান সেরেছেন আম আদমি পার্টির নেতা ও সাংসদ রাঘব চড্ডার সঙ্গে। দিল্লির কপূরথলা হাউসে ব্যক্তিগত পরিসরে রাঘবের সঙ্গে আংটিবদল সারেন পরিণীতি। সেখানে উপস্থিত ছিলেন পরিণীতির দিদি প্রিয়ঙ্কা চোপড়া জোনাসও। বাগ্‌দানের পর চলতি বছরের শেষের দিকেই রাঘবের সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন বলিউড অভিনেত্রী। তার তোড়জো়ড়ও শুরু হয়ে গিয়েছে। রাজনীতিককে বিয়ে করছেন, বিয়ের পর পাল্টে যেতে চলেছে পরিণীতির জীবন? এ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আদৌ কি বলিউড অভিনেত্রী হিসাবে দেখা যাবে পরিণীতিকে? উঠেছে প্রশ্ন। এই সব জল্পনার মধ্যেই সম্প্রতি একটি ওয়েব সিরিজ়ের কাজ ছাড়লেন পরিণীতি। খবর, ‘শিদ্দত ২’ সিরিজ়ে ভিকি কৌশলের ভাই সানি কৌশলের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল তাঁর। শোনা যাচ্ছে, সেই কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলিউড অভিনেত্রী।

২০২১ সালে প্রথম সিজ়নের সাফল্যের পরেই ‘শিদ্দত’ ওয়েব সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন নিয়ে আলোচনা শুরু হয়। প্রথম সিজ়নে সানি কৌশলের বিপরীতে ছিলেন ‘সাস বহু অউর ফ্ল্যামিঙ্গো’ খ্যাত অভিনেত্রী রাধিকা মদন। দ্বিতীয় সিজ়নে অভিনয় করার কথা ছিল পরিণীতি চোপড়ার। তবে এখন খবর, তারিখ সংক্রান্ত সমস্যার কারণে সিরিজ়ের কাজ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। অগস্ট মাস নাগাদ কাজ শুরু হওয়ার কথা ছিল ‘শিদ্দত ২’ সিরিজ়ের। প্রযুক্তিগত কিছু কারণে সেই কাজ পিছিয়ে গিয়েছে। অক্টোবর বা নভেম্বর মাসের আগে শুরু হবে না সিরিজ়ের শুটিংয়ের কাজ। সেই সময় নাগাদই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরিণীতি ও রাঘব। তাই তখন শুটিংয়ে সময় দেওয়া সম্ভব হবে না অভিনেত্রীর পক্ষে। এই কারণ দেখিয়েই নাকি সিরিজ়ের জন্য না বলেছেন পরিণীতি। অন্য দিকে, পরিণীতি সিরিজ় থেকে বেরিয়ে যাওয়ায় তাঁর জায়গায় ‘জুবিলি’ খ্যাত ওয়ামিকা গব্বিকে আনার কথা ভাবছেন নির্মাতারা।

দিদি প্রিয়ঙ্কার মতো রাজস্থানেই গাঁটছড়া বাঁধতে চলেছেন পরিণীতি। দিন কয়েক ধরেই উদয়পুরের বিভিন্ন হোটেল ঘুরে দেখছিলেন পরিণীতি ও রাঘব। খবর, অবশেষে চূড়ান্ত হয়েছে বিয়ের স্থান। উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয়বিলাস’ হোটেলে বসতে চলেছে যুগলের বিয়ের আসর। এই হোটেলেই শুটিং হয়েছিল বলিউড ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র। একেবারে পঞ্জাবি রীতিনীতি মেনে হতে চলেছে দুই তারকার বিয়ে।

Bollywood Update Parineeti Chopra Bollywood Actress Raghab Chadda AAP MLA Bollywood Couple
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy