Advertisement
E-Paper

‘সহ অভিনেতার প্রেমে পড়তে ইচ্ছা করে’, সদ্য মা হওয়ার পরে ফের কার প্রেমে পড়লেন পরিণীতি?

গত দু’বছরে সে ভাবে কোনও ছবি মুক্তি পায়নি পরিণীতির। এ দিকে, বিয়ের তিন বছর যেতে না যেতেই সহ অভিনেতার প্রেমে পড়ার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেত্রী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ২০:২৫
পরিণীতি চোপড়া।

পরিণীতি চোপড়া। ছবি: সংগৃহীত।

সদ্য মা হয়েছেন পরিণীতি চোপড়া। সম্প্রতি তাঁর রাজনীতিক স্বামী রাঘব চড্ডাকে নিয়ে তাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। কখনও সমুদ্রপারে, আবার কখনও ব্যাংককের চায়না টাউনে ঘুরছেন তাঁরা। এমনিতেই রাঘবকে বিয়ে করার পর থেকে দিল্লি-মুম্বই যাতায়াত করছিলেন পরিণীতি। কিন্তু মা হওয়ার পর পাকাপাকি ভাবে দিল্লিবাসী হয়েছেন। গত দু’বছরে সে ভাবে কোনও ছবি মুক্তি পায়নি পরিণীতির। এ দিকে, বিয়ের তিন বছর যেতে না যেতেই সহ অভিনেতার প্রেমে পড়ার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেত্রী?

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভ্যানিটি ভ্যানের ছবি শেয়ার করেন অভিনেত্রী। তার উপরে লেখে ‘‘কখনও কখনও সহ অভিনেতার প্রতি ভালোলাগা তৈরি হয়।’’ স্বাভাবিক ভাবেই প্রশ্ন, রাঘব চড্ডাকে ছাড়া কার প্রেমে পড়লেন পরিণীতি? যদিও খুব বেশিক্ষণ রহস্য জিইয়ে রাখেননি অভিনেত্রী। ভ্যানিটি ভ্যানের বাইরে দেখা যায় রাঘবের নাম। অর্থাৎ স্বামীর সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়ে এমন ছবি দেন। অর্থাৎ রাঘবই তাঁর সহ অভিনেতা বা সহকর্মী। ইতিমধ্যেই নিজের পডকাস্টে একাধিক বার স্বামীর সাক্ষাৎকার নিয়েছেন পরিণীতি।

এ বার ‘রিল’ লাইফে রাঘবের সঙ্গে তা হলে জুটি বাঁধছেন তিনি? কবে ও কোথায় দেখা যাবে তাঁদের, সেটা খোলসা করেননি তিনি। যদিও প্রায়শই সমাজমাধ্যমে রাঘবকে নিজের ‘হিরো’ আখ্যা দেন পরিণীতি।

Parineeti Chopra Parineeti Chopra Raghav Chadha Bollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy