Advertisement
E-Paper

সদ্য মাতৃত্বের স্বাদ পেয়েছেন প্যারিস হিল্টন, এখনও যন্ত্রণা দেয় ধর্ষণের অভিজ্ঞতা

বিশ্বের অন্যতম চর্চিত খ্যাতনামীদের তালিকায় রয়েছে তাঁর নাম। তবে কৈশোরে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন প্যারিস হিল্টন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৭
Paris Hilton reveals she was drugged and abused physically at an young age

কিশোরী বয়সেই বিভিষীকাময় অভিজ্ঞতার সাক্ষী প্যারিস হিল্টন। ছবি: সংগৃহীত।

আমেরিকার ধনকুবেরদের মধ্যে অন্যতম হলেন প্যারিস হিল্টন। মডেল, ব্যবসায়ী, বিশ্বের খ্যাতনামীদের তালিকায় রয়েছেন তাঁর নাম। সদ্য মা হয়েছেন প্যারিস। সারোগেসিসর মাধ্যমে প্রথম সন্তানকে পৃথিবীতে আনলেন এই মার্কিন পপতারকা ও তাঁর স্বামী কার্টার রেউম। তবে এমন খুশির সময় ফিরে এল প্যারিসের জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। কিশোরী অবস্থায় মাদক খাইয়ে ধর্ষণ করা হয় তাঁকে।

এক সাক্ষাৎকারে তিনি জানান, মাত্র ১৭ বছর বয়সে মাদক খাইয়ে ধর্ষণ করা হয় তাঁকে। সেই ঘটনা ঘটে বোর্ডিং স্কুলে পড়ার সময়। তবে এই একটা ঘটনা নয়, হিল্টনের বয়স যখন কুড়ি, সেই সময়ও জোর করে গর্ভপাত করানো হয় তাঁর।

নিজের জীবনের সেই ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দিতে গিয়ে এই তারকা বলেন, ‘‘বন্ধুর সঙ্গে একটি শপিং মলে ঘুরতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয়। ওই ব্যক্তি তাঁর বাড়িতে আমন্ত্রণ জানান। বাড়িতে যাওয়ার পর দেখি মদ্যপান চলছে। না করার পরও আমাকে জোর করে মদ খাইয়ে দেওয়া হল। পরে বুঝেছিলাম, পানীয়তে মাদক জাতীয় কিছু মেশানো ছিল। কয়েক ঘণ্টা পর যখন ঘুম থেকে উঠি বুঝতে পারি, আমার ধর্ষণ করা হয়েছে। এখনও ওঁর কথাগুলো কানে যেন শুনতে পাই।’’

২০২১ সালে কার্টারকে বিয়ে করেন প্যারিস। আমেরিকায় নামকরা লেখক কার্টার, সঙ্গে উদ্যোগপতিও। তিনিই প্যারিসের ৪০তম জন্মদিনে বিয়ের প্রস্তাব দেন। তখনই রাজি হন অভিনেত্রী। তিন দিন ধরে বিলাসবহুল বিয়ে সারেন ২০২১ সালের নভেম্বর মাসে। মঙ্গলবার পৃথিবীর আলো দেখে প্যারিস-কার্টারের প্রথম সন্তান। তার পর প্যারিস লেখেন, “আমার স্বপ্ন ছিল মা হব। জীবন বদলে যায় কার্টারকে পেয়ে। পরস্পরকে আমরা খুঁজে পেয়েছি। আমাদের পরিবার এখন আরও সুন্দর। নতুন পথ চলব একসঙ্গে।’’

Paris Hilton model abuse
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy