Advertisement
E-Paper

Payal Rohatgi: টানা ৪৮ ঘণ্টা মদে ডুবেছিলেন, পায়েলকে একঘরে করেছিল ‘বিগ বস-২’

এত মদ খেতাম, বাইরে দিন না রাত বুঝতাম না, আত্মহত্যাও করতে গিয়েছিলাম: পায়েল

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২২ ১৭:৪০
পায়েল মনে করেন খারাপ আর ভাল সময়ের মধ্যে তফাৎ স্পষ্ট হওয়া জরুরি

পায়েল মনে করেন খারাপ আর ভাল সময়ের মধ্যে তফাৎ স্পষ্ট হওয়া জরুরি

বিগ বস-২ শেষ হওয়ার পরই সুরাসক্ত হয়ে পড়েছিলেন মডেল-অভিনেত্রী পায়েল রোহতগি। রিয়্যালিটি শোর জাঁতাকলে তিনি এমন কিছু বদনাম কুড়িয়েছিলেন, যা তাঁকে চূড়ান্ত মানসিক অবসাদের মধ্যে টেনে নিয়ে যায়। আকন্ঠ মদে ডুবে শান্তি খুঁজতে চেয়েছিলেন। সেই সব কথা এবার ফাঁস করলেন আর এক রিয়্যালিটি শো 'লক আপ'-এর অন্দরে।

কঙ্গনা রানাউতের বিতর্কিত শোয়ে অন্যান্য প্রতিযোগীরাও হাঁ করে শুনলেন পায়েলের সেই মর্মান্তিক সময়ের কথা। পায়েল বলে চললেন, "টানা ৪৮ ঘন্টার বেশি মদ খেয়েছি। মা জানতেন না। বাবার সঙ্গে মায়ের সদ্য বিচ্ছেদ হয়েছে তখন। এত মদ খেয়েছি যে, বাইরে দিন না রাত বোঝার অবস্থা ছিল না।" তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন খুব, যদি কোনও ভাল সঙ্গী জুটে যায়, সব ছেড়ে দেবেন।

সঙ্গী জুটেছিল ঠিকই, সংগ্রাম এসেছিলেন পায়েলের জীবন আলো করে। তবে তার মাঝখানেই একাধিক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেত্রী। বশীকরণ, তুকতাক থেকে শুরু করে আত্মহত্যার চেষ্টা অবধি করেছেন। সে সব প্রকাশ্যে বলতে এখন দ্বিধা করেন না পায়েল। কারণ খারাপ আর ভাল সময়ের মধ্যে তফাৎ স্পষ্ট হওয়া জরুরি, এমনটাই তিনি মনে করেন।

তবে পায়েলের আফশোস, তাঁর সঙ্গে একটি দস্যি দামাল বাচ্চার স্বপ্ন দেখেছিলেন সংগ্রাম। কিন্তু সেই স্বপ্ন যে পূরণ করতে পারবেন না তিনি, সম্প্রতি জানতে পেরেছেন। কিন্তু সংগ্রাম সব সময় ইতিবাচক। পায়েলের সঙ্গেই ঘর বাঁধতে চান তিনি। ভালবাসেন হৃদয় দিয়ে। তাই তো মৃত্যুর পথ, ফুরিয়ে যাওয়া থেকে ফিরতে পেরেছেন পায়েল। এখন স্বপ্ন দেখছেন শিশুরও। নিজে না পারেন, সারোগেসির সাহায্য নিয়ে সংগ্রামকে একটি সন্তান তিনি উপহার দেবেনই, তাঁর সংকল্প।

কিছুদিন আগেই 'লক আপ'-এর ভিতর সঙ্গী সংগ্রাম সিংহের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পায়েল রোহতগি। কান্নায় ভেঙে পড়েছিলেন প্রাক্তন 'বিগ বস' তারকা। সবার সামনে জানিয়েছিলেন, তিনি আর কোনও দিন মা হতে পারবেন না। এমনকি আইভিএফ-এর মাধ্যমেও সন্তানধারণে সফল হননি তিনি, তাই সংগ্রামকে বলেন অন্য নারী বেছে নিতে। তার পর আবার তাঁর ইতিবাচক সিদ্ধান্ত 'লক আপ' এর অন্যান্য প্রতিযোগীদেরও স্বস্তি দিল এ বার।

Payal Rohatgi Lock Upp
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy