Advertisement
E-Paper

দুর্ঘটনায় অকালমৃত্যু প্রতিভাবান কিশোর টিভি অভিনেতার

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, একটি সাক্ষাত্কারের জন্য বিলাসপুর থেকে রায়পুরে যাচ্ছিলেন শিবলেখ। পথে, তাঁদের গাড়ি ধাক্কা দেয় একটি ট্রাকের পিছনে। ট্রাকটি লেন পরিবর্তন করে অন্য দিকে চলে এসেছিল, নাকি শিবলেখের গাড়িই নিয়ন্ত্রণ হারিয়েছিল, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তদন্তে। দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ট্রাকচালকের সন্ধানে চলছে তল্লাশি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৯ ১৩:২২
শিবলেখ সিংহের মৃত্যুতে শোকস্তব্ধ টেলিভিশন ইন্ডাস্ট্রি। ফাইল চিত্র

শিবলেখ সিংহের মৃত্যুতে শোকস্তব্ধ টেলিভিশন ইন্ডাস্ট্রি। ফাইল চিত্র

পথ দুর্ঘটনায় মৃত্যু হল কিশোর অভিনেতা শিবলেখ সিংহের। হিন্দি টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় মুখ ছিল চোদ্দ বছরের শিবলেখ। বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ছত্তীসগঢ়ের রায়পুরের শহরতলি ধারশিওয়াতে। রায়পুরে পুলিশ সুপার আরিফ শেখ জানিয়েছেন, ঘটনাস্থলেই মারা যায় শিবলেখ। আহত হয়েছেন তার বাবা শিবেন্দ্র ও মা লেখনা সিংহ এবং নবীন সিংহ বলে তাঁদের এক পরিজন। লেখনা সিংহের অবস্থা আশঙ্কাজনক।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, একটি সাক্ষাত্কারের জন্য বিলাসপুর থেকে রায়পুরে যাচ্ছিলেন শিবলেখ। পথে, তাঁদের গাড়ি ধাক্কা দেয় একটি ট্রাকের পিছনে। ট্রাকটি লেন পরিবর্তন করে অন্য দিকে চলে এসেছিল, নাকি শিবলেখের গাড়িই নিয়ন্ত্রণ হারিয়েছিল, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তদন্তে। দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ট্রাকচালকের সন্ধানে চলছে তল্লাশি।

আদতে ছত্তীসগঢ়ের জঞ্জগির-চম্পা জেলার বাসিন্দা সিংহ পরিবার গত কয়েক বছর মুম্বইয়ে থাকছিলেন শিবলেখের কাজের সুবাদে। ‘সঙ্কটমোচন হনুমান’ এবং ‘সসুরাল সিমর কা’ তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। টেলিভশনের রিয়েলিটি শো-তেও তাঁকে দেখা গিয়েছে। শিবলেখের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া টেলিভিশন ইন্ডাস্ট্রিতে।

Advertisement
Hindi Mega Serial Sasural Simar Ka Sankatmochan Hanuman Shivlekh Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy