Advertisement
E-Paper

Raju Srivastava: কাজ করছে না মস্তিষ্ক, ভেন্টিলেশনে কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব

বুধবার আচমকাই বুকে ব্যথা। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজু শ্রীবাস্তবকে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৭:৪১
অবস্থার অবনতি শিল্পীর

অবস্থার অবনতি শিল্পীর

শারীরিক অবস্থার অবনতি রাজু শ্রীবাস্তবের। রাখা হয়েছে ভেন্টিলেশনে। বুধবার জিমে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন কৌতুকশিল্পী। তার পরই তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হাসপাতালে।

কিন্তু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে উন্নতি নয়, বরং অবনতি হয়েছে তাঁর শারীরিক অবস্থার। অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। রাজুর চিকিৎসক অনিল মুরারকা জানিয়েছেন, তাঁর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। তিনি বলেছেন, “কাজ করছে না রাজুর মস্তিষ্ক। সেই জন্যই ভেন্টিলেটরের সাহায্য নিতে হচ্ছে।”

ইতিমধ্যেই তাঁর হৃদ্‌যন্ত্রে বসানো হয়েছে দুটি স্টেন্ট। বুধবার ট্রেডমিলে দৌড়নোর সময়ই ঘটে বিপত্তি। তাঁর অনুরাগীর সংখ্যা বিপুল। আপাতত তাঁর ঠিকানা দিল্লির এমস। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন কৌতুকশিল্পী।

Raju Srivastava comedy Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy