Advertisement
E-Paper

রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়েই প্রেমে হাবুডুবু ছোটপর্দার নায়ক-নায়িকা, শট কাটলেও বুঁদ একে অপরে!

কোনও সাক্ষাৎকারে চোখে চোখে কথা হোক, কিংবা শট কাটতেই খুনসুটি—সবটাই চলছে প্রকাশ্যে। অন্দরের ফিসফাস, তাঁরা পরস্পরের প্রেমে বুঁদ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৯
ধারাবাহিকে অভিনয় করতে করতেই প্রেমে হাবুডুবু নায়ক-নায়িকা?

ধারাবাহিকে অভিনয় করতে করতেই প্রেমে হাবুডুবু নায়ক-নায়িকা? ছবি: এআই সহায়তায় প্রণীত।

টানা ১৪ ঘণ্টা শুটিং করতে গিয়ে অভিনেতা-অভিনেত্রীরা পরিবারের মতো হয়ে যায়। এ কথা বার বারই বলেন ধারাবাহিকের শিল্পীরা। আর মন দেওয়া-নেওয়া? সে তো আরও সাধারণ বিষয়। কেউ প্রকাশ্যে স্বীকার করেন, কেউ ভুয়ো খবর বলে এড়িয়ে যান। ইদানীং এমনই এক প্রেমের গল্প উড়ছে স্টুডিয়োপাড়ার অন্দরে। যদিও নায়ক-নায়িকা নিজেদের ‘জাস্ট ফ্রেন্ড’ ছাড়া অন্য কিছু বলতে নারাজ।

একই ধারাবাহিকের নায়ক-নায়িকা তাঁরা। কোনও সাক্ষাৎকারে চোখে চোখে কথা হোক, কিংবা শট কাটতেই খুনসুটি— সবটাই হচ্ছে খোলামেলা। অন্দরের ফিসফাস, তাঁরা পরস্পরের প্রেমে বুঁদ। মুখে না বললেও প্রায় সবাই টের পেয়েছেন দু’জনের মধ্যে গড়ে উঠেছে একটা সম্পর্ক। সম্প্রতি, ধারাবাহিকে দেখানো হয়েছে তাঁদের দুর্দান্ত প্রেমের দৃশ্য। শোনা যায়, শট কাটার পরেও তাঁরা নিজেদের মধ্যেই বিভোর হয়ে ছিলেন।

যদিও দর্শকের একাংশের পক্ষে এই গুঞ্জন বিশ্বাস করা কঠিন হয়েছে। কারণ, নায়িকা নাকি নায়কের থেকে বেশ খানিকটা ছোট। কিন্তু তাঁদের সমীকরণ যদিও সে সবের ঊর্ধ্বে কথা বলছে। শুটিং শেষ হলে অনেক সময় একসঙ্গে তাঁরা বাড়িও ফিরছেন। তবে সবটাই এখন আড়ালে রাখতে চান। কারণ, এর আগেও অন্য অভিনেতার সঙ্গে নায়িকার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তাই কোনও কিছু নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রকাশ্যে কিছু ফাঁস করতে রাজি নন দু’জনের কেউই।

Bengali Actor Celeb Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy