জয়ে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স। সোমবার লখনউকে তারা হারিয়ে দিল ৬ উইকেটে। চোট সারিয়ে ফিরেই ভাল খেললেন রোহিত শর্মা। সঙ্গ দিলেন রায়ান রিকেলটনও। দুই ব্যাটারের আগ্রাসী ইনিংসে জিতল মুম্বই। ব্যর্থ লখনউয়ের নিকোলাস পুরানের আগ্রাসী ইনিংস। প্রথমে ব্যাট করে লখনউ তুলেছিল ২২৯/৪। জবাবে ৮ বল বাকি থাকতেই জেতে মুম্বই।
শরীর খারাপ থাকায় এ দিন খেলতে পারেননি হার্দিক পাণ্ড্য। তাঁর বদলে মুম্বইয়ের নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। তিনিই প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। জানান, রোহিতও চোট সারিয়ে ফিরেছেন দলে। লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ জানান, জশ ইংলিস খেলবেন। সেই সঙ্গে অভিষেক হয় অক্ষত রঘুবংশীরও।
লখনউয়ের হয়ে প্রথম খেলতে নামলেও সাফল্য পাননি ইংলিস। তিনটি চার মেরে শুরুটা ভালই করেছিলেন। কিন্তু ৫ বলে ১৩ করে ফিরে যান। সেখান থেকে দলের হাল ধরেন মিচেল মার্শ এবং নিকোলাস পুরান। প্রথম দিকে মার্শই আক্রমণ করছিলেন। ধীরে ধীরে হাত খোলেন পুরান। এ দিন তিনি পছন্দের তিন নম্বরে নেমেছিলেন। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগান তিনি। উইল জ্যাকসকে একটি ওভারে তিনটি ছয় মারেন। এর পর আল্লা গজ়নফর এবং করবিন বশকেও দু’টি করে ছয় মারেন। ১৬ বলে অর্ধশতরান করে ফেলেন পুরান। তার পরেই ছন্দপতন। বশের বলে ফিরে যান ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটার। একটি চার এবং আটটি ছয়ের সাহায্যে ২১ বলে ৬৩ করে ফেরেন তিনি। ভেঙে যায় ৯৪ রানের জুটি। এর পর ফেরেন মার্শ (৪৪)।
পন্থ নেমেছিলেন চারে। তিনি ১০ বলে ১৫ রানের বেশি করতে পারেননি। অভিষেক হওয়া অক্ষতের অবদান ৭ বলে ১১। লখনউয়ের ইনিংসকে ২০০ পার করে দেন এডেন মার্করাম (অপরাজিত ৩১) এবং হিম্মত সিংহ (অপরাজিত ৪০)।
এই পিচে যে রান উঠবে সেটা বোঝা গিয়েছিল লখনউয়ের ব্যাটিং দেখেই। মুম্বইয়ের ওপেনারেরা চালিয়ে শুরু করেন। আগের ম্যাচে বড় রান না পেলেও এ দিন চালিয়ে খেলতে থাকেন রায়ান রিকেলটন। যোগ্য সঙ্গত দেন রোহিত। লখনউয়ের কোনও বোলারকেই তাঁরা রেয়াত করেননি। ওপেনিং জুটিতেই উঠে যায় ১৪৩ রান। শেষ পর্যন্ত ৬টি চার এবং ৮টি ছয় মেরে ৩২ বলে ৮৩ করে ফেরেন রিকেলটন। রোহিত তখনও ক্রিজ়ে ছিলেন। প্রত্যাবর্তনে শতরানের সুযোগ ছিল তাঁর কাছে। তা অবশ্য হয়নি। তিনি ৬টি চার এবং ৭টি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৮৪ রান করেন।
আরও পড়ুন:
অধিনায়কত্ব পেয়েও অবশ্য সূর্যকুমারের ব্যাটে রান দেখা গেল না। ৪ বলে তাঁর অবদান মাত্র ৭। তিনে নেমে রান পাননি তিলকও (১১)। সেখান থেকে মুম্বইকে জিতিয়ে দেন নমন ধীর (অপরাজিত ২৩) এবং উইল জ্যাকস (অপরাজিত ১০)।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী