তিনি কার সঙ্গে প্রেম করেন বা কাকে বিয়ে করবেন, এ নিয়ে চর্চা চলে নিরন্তর। ক্রিকেটজীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিজীবনও সব সময় চর্চায় থাকে। সেই শুভমন গিলকে অস্বস্তিতে পড়তে হল টসের সময়ে। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের আগে সঞ্চালক ড্যানি মরিসন এমন একটি প্রশ্ন করলেন, যা শুনে বিরক্ত হয়ে গেলেন শুভমন।
ক্রিকেটে ফেরার পর থেকে শুভমনকে দেখা যাচ্ছে হালকা দাড়ি রাখতে। ভারতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারদের মতো তিনি দাড়ি রাখতেন না। ‘ক্লিন শেভ্ড’ শুভমনকে দেখেই অভ্যস্ত সমর্থকেরা। টসের সময় মরিসন প্রশ্ন করেন, “তোমাকে দেখে খুব ভাল লাগছে। বিয়ের ঘণ্টা বাজতে শুরু করেছে নাকি? দ্রুত বিয়ে করছ?” শুভমনকে কিছুটা বিরক্ত দেখায়। তবে পরিস্থিতি সামলে নিয়ে তিনি বলেন, “না, সে রকম কিছু নয়।”
মরিসনের এই প্রশ্নে সমর্থকেরা একেবারেই খুশি হতে পারেননি। তাঁরা প্রকাশ্যে বিষোদ্গার করেছেন মরিসনের প্রতি। বার বার যে ভাবে শুভমনের ব্যক্তিজীবনকে প্রকাশ্যে টেনে আনা হচ্ছে তাতে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। অতীতে শুভমন নিজেও এক সাক্ষাৎকারে এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন।
আরও পড়ুন:
পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে ভাল ভাবেই ফিরে এসেছে গুজরাত। এই মুহূর্তে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী