আইপিএলে নজির গড়লেন সুনীল নারাইন। প্রথম বিদেশি ক্রিকেটার হিসাবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার। রবিবার সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে এই কীর্তি গড়েছেন নারাইন। সলিল অরোরাকে আউট করে নজির গড়েছেন নারাইন।
প্যাট কামিন্সদের বিরুদ্ধে ৩১ রানে ২ উইকেট নিয়েছেন নারাইন। একই সঙ্গে আইপিএলে নতুন মাইলফলক স্পর্শ করেছেন। তৃতীয় বোলার হিসাবে আইপিএলে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন নারাইন। এই তালিকায় শীর্ষে রয়েছেন যুজবেন্দ্র চহাল। আইপিএলে ১৮২টি ম্যাচ খেলে ২২৮টি উইকেট নিয়েছেন চহাল। দ্বিতীয় স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার। অভিজ্ঞ জোরে বোলারের ১৯৯ ম্যাচে ২১৫ উইকেট। নারাইন এই তালিকায় তৃতীয় স্থানে। ১৯৭ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা হল ২০১।
তালিকায় চতুর্থ স্থানে পীযূষ চাওলা। আইপিএলে ১৯২টি ম্যাচ খেলে ১৯২টি উইকেট রয়েছে ভারতীয় দলের প্রাক্তন স্পিনারের। পঞ্চম স্থানে রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলে ২২১টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৮৭টি। অর্থাৎ তালিকায় প্রথম পাঁচে এক মাত্র বিদেশি নারাইন।
আরও পড়ুন:
২০১২ সাল থেকে আইপিএল খেলছেন নারাইন। প্রথম থেকেই তিনি কেকেআরের ক্রিকেটার। অর্থাৎ আইপিএলে ২০১টি উইকেটের প্রতিটিই তিনি পেয়েছেন শাহরুখ খানের দলের হয়ে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী