Advertisement
E-Paper

Porn Case: পর্ন তৈরির পরিকল্পনা রাজ গ্রেফতারের পরও? লুকনো আলমারি থেকে উদ্ধার নতুন চিত্রনাট্য

রোমান এবং দেবনগরী লিপিতে লেখা হিন্দি চিত্রনাট্য পাওয়া গিয়েছে। সেগুলি পর্ন নাকি যৌন উদ্দীপক ছবির জন্য, সেই বিষয়ে এখনও ধোঁয়াশা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ১৬:৪৮
রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টি

রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টি

রাজ কুন্দ্রা কি গ্রেফতারের পরেও পর্ন-ব্যবসা চালিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন? তদন্তে এমনটাই সন্দেহ করছে অপরাধ দমন শাখার আধিকারিকরা। জাতীয় সংবাদমাধ্যমে মুম্বই পুলিশের প্রপার্টি সেলের এক আধিকারিক জানিয়েছেন, সম্ভবত গ্রেফতারের পরেও অন্য কর্মীদের দিয়ে পর্ন ব্যবসা চালানোর পরিকল্পনা ছিল রাজের। মুম্বইয়ের আন্ধেরিতে রাজ এবং শিল্পা শেট্টির ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’ দফতরে তল্লাশি চালিয়ে একটি গুপ্ত আলমারি পাওয়া গিয়েছে। তার মধ্যে হিন্দি ভাষায় লেখা নতুন কিছু চিত্রনাট্য পাওয়া গিয়েছে বলে জানান তিনি। চিত্রনাট্য লেখা হয়েছে রোমান এবং দেবনগরী লিপিতে। যদিও সেই চিত্রনাট্য আদৌ পর্নের জন্য, নাকি যৌন উদ্দীপক ছবির জন্য, সেই বিষয়ে আপাতত ধোঁয়াশা রয়েছে।

চার মাস আগে রাজের সংস্থা ‘জে এল স্ট্রিম’-এর জন্য প্রচার করতে দেখা গিয়েছে শিল্পাকে। যে সংস্থা এখন মুম্বই পুলিশের নজরে। জানা গিয়েছে, ২০২০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সেই সংস্থার ডিরেক্টরের পদে ছিলেন শিল্পার মা সুনন্দা সুরেন্দ্র শেট্টি।

পুলিশের তথ‌্য অনুযায়ী, রাজের দফতরে যে গুপ্ত আলমারি পাওয়া গিয়েছে, তাতে কিছু বাক্স ছিল। তার মধ্যে বিভিন্ন আর্থিক লেনদেন এবং ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত নথি মিলেছে। প্রথম কয়েক বার তল্লাশি চালিয়ে সেই আলমারি পাওয়া যায়নি, কারণ তা দেওয়ালের মধ্যে লুকনো ছিল। তা ছাড়া রাজও এই আলমারির বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেননি এর আগে।

shilpa shetty Raj Kundra Pornography
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy