Advertisement
E-Paper

প্রকাশ পেল ‘গুলদস্তা’র পোস্টার

‘গুলদস্তা’ ঘিরে আছে ডলি-কে নিয়ে।এই ভূমিকায় রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। লড়াকু মেয়ের জীবনযুদ্ধ ধরা থাকবে এই ছবির ক্যানভাসে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২০ ১৬:২৬
‘গুলদস্তার’ পোস্টার।

‘গুলদস্তার’ পোস্টার।

তিন মুখ ফুলের তোড়ায় গাঁথা। এই ফুলের নাম ‘গুলদস্তা’। ‘অব্যক্ত’-র পর পরিচালক অর্জুন দত্তের আগামী ছবি ‘গুলদস্তা’। এই ছবির পোস্টার প্রথম আনন্দবাজার ডিজিটালে প্রকাশিত হল।

‘গুলদস্তা’ ঘিরে আছে ডলি-কে নিয়ে।এই ভূমিকায় রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। লড়াকু মেয়ের জীবনযুদ্ধ ধরা থাকবে এই ছবির ক্যানভাসে।

অন্য দিকে শ্রীরূপার চরিত্রে রয়েছেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। স্বামীর সঙ্গে নানা ওঠাপড়া নিয়েই থাকছে তার জীবনের আলাদা জার্নি। আছেন আরও এক অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। রূপ প্রোডাকশন হাউজের এই ছবিতে অনুরাধা মুখোপাধ্যায়কে দেখা যাবে 'রিয়া'-র চরিত্রে।

আরও পড়ুন: সোমবার থেকে বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, চলবে উচ্চ মাধ্যমিক

অর্পিতা, দেবযানী, স্বস্তিকা এবং অনুভবের পাশাপাশি ‘গুলদস্তা’র অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইশান মজুমদার, যিনি আসছেন অর্পিতার স্বামীর ভূমিকায়। পরিচালক অভিজিৎ গুহ থাকছেন দেবযানীর স্বামী ধ্রুবর ভূমিকায়।

আরও পড়ুন: করোনার উপসর্গ দেখা দেওয়ায় আইসোলেশনে নাইট পেসার

স্বস্তিকা এ ছবিতে মাড়োয়ারি সেলস উওম্যান। ভিন্নভাষী এই মহিলা ভীষণ পরিশ্রমী। কাজ ছাড়া যিনি দুনিয়া চেনেন না। এই চরিত্রই ফুটিয়ে তুলবেন স্বস্তিকা। অন্য দিকে দেবযানীকে দেখা গেল সাধারণ বাঙালি বধূর রূপে। এরই পাশাপাশি অর্পিতার লুকে ছিল আভিজাত্য। লুকের পর পোস্টার লঞ্চে চমক আনলেন অর্জুন।

Guldasta Poster
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy