Advertisement
E-Paper

আট বছরের বন্ধুত্বের উদ্‌যাপন, পটলকুমার এবং ভুতুকে এক ফ্রেমে দেখে ফিরে এল পুরনো স্মৃতি

তারা একসঙ্গে কাজ না করলেও আচমকাই তাদের মধ্যে গড়ে উঠেছিল এক প্রকার বন্ধুত্ব। সেই বন্ধুত্বেরই উদ্‌যাপন করল আর্শিয়া মুখোপাধ্যায় এবং হিয়া দে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ১৩:০৭
friendship of hiya dey and Arshia Mukherjee

(বাঁ দিকে) হিয়া দে। আর্শিয়া মুখোপাধ্যায় (ডান দিকে) —ফাইল চিত্র।

এক জনের ঘাড় অবধি চুল, গলায় পরা একটি কালো রঙের সুতো, পরনে ফ্রক আর মুখে লেগে নিষ্পাপ হাসি। ২০১৫ সালে বাংলা সিরিয়ালে খুদে শিল্পীর অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক। তার কিছু দিন পরেই আরও এক খুদের আগমন হয় ছোট পর্দায়। বলা যেতে পারে দুই চ্যানেলে দুই খুদের মধ্যে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। সে সময় একটি চ্যানেলে সম্প্রচারিত হত ‘পটলকুমার গানওয়ালা’ এবং অন্য একটি চ্যানেলে সম্প্রচারিত হত ‘ভুতু’। দুটি সিরিয়ালই পেয়েছিল সমান জনপ্রিয়তা। সেই সঙ্গে দর্শক পেয়েছিল দুই শিশুশিল্পীকে। হিয়া দে এবং আর্শিয়া মুখোপাধ্যায়কে। ইন্ডাস্ট্রিতে এখনও হিয়ার পরিচয় পটলকুমার নামেই। আর অন্য দিকে, আর্শিয়াকে হিন্দি সিরিয়ালের জগতেও সকলে চেনেন ‘ভুতু’ নামে।

বাইরে যতই প্রতিযোগিতায় থাকুক না কেন, কাজের সূত্রেই তাঁদের মধ্যে গড়ে উঠেছিল এক অন্য বন্ধুত্ব। ছোটবেলার সেই স্মৃতিতেই ফিরে গেল হিয়া। প্রায় আট বছরের বেশি সময় পার হয়েছে ঠিকই, কিন্তু ছোটবেলার বন্ধুত্বের স্বাদ টাটকা। ইনস্টাগ্রামে পুরনো ছবি ভাগ করে নিল হিয়া। পাশাপাশি দুই বন্ধুর দুই সময়ের ছবি। এক দিকে ছোট্ট পটল আর ভুতু, আর অন্য পাশে হিয়া এবং আর্শিয়া। দুই সময়েই তারা ব্যস্ত নিজস্বী তোলায়। এমনই এক মিষ্টি ছবি পোস্ট করে হিয়া লেখে, “নিজস্বী তোলায় রানি, সেই ২০১৫ সাল থেকে।” স্কুলের গণ্ডি না পার করলেও দু’জনেই এখন বড় হয়ে গিয়েছে।

হিয়ার ইনস্টাগ্রাম পোস্ট এবং ভিডিয়োকে কেন্দ্র করে মাঝে মাঝেই আলোচনা এবং বিতর্ক তৈরি হয়। তবে কারও কথায় গুরুত্ব দিতে রাজি নয় খুদে অভিনেত্রী। এই মুহূর্তে তারা দু’জনেই টেলিভিশনের পর্দা থেকে দূরে। পড়াশোনায় মন দিয়েছে। তবে হিয়ার ইচ্ছা, ভবিষ্যতে সে প্রযোজক হবে। অভিনয়ের পাশাপাশি ব্যবসার দিকেও ঝোঁক রয়েছে তার।

Hiya Dey Bengali Serial Tollywood Arshiya Mukherjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy