- বাসন্তী এ ভুবন মোহিনী
প্রকৃতির রূপ ও বসন্তের আগমনের কথাই বলা রয়েছে ১৯৩১ সালে তৈরি এই গানে।
- সে কীভাবে গোপন রবে?
শান্তিনিকেতনে গানটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গানের স্বরলিপিকার দিনেন্দ্রনাথ ঠাকুর।
- বসন্তে কি শুধু কেবল?
বসন্তকালে নতুন কুড়ি আসার বার্তা আছে এই গানে। প্রকৃতির সামগ্রিক রূপকে ফুটিয়ে তোলা হয়েছে।
- সহসা ডালপালা তোর
শান্তিনিকেতনে বসে গানটি ১৯২৩ সালে তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বেহাগ রাগ আর দাদরা তালের উপর তৈরি হয় এই গান।
- রঙ লাগালে বনে বনে
প্রকৃতি ও প্রেমের গান। ফাগুনের আগমন, প্রকৃতির রঙিন রূপ, দোলের আনন্দকে ফুটিয়ে তোলে গানটি।
- ফাগুন হাওয়ায় হাওয়ায়
বাঙালির কাছে বসন্ত উৎসবের মাস হল ফাল্গুন। জনপ্রিয় এই রবীন্দ্রসঙ্গীতে তারই উদ্যাপন হয়েছে।
- বেদনা কি ভাসায় রে?
আশাবরী রাগ ও কাহারবা তালে নিবদ্ধ এই গানে বেদনাকে প্রকৃতির সমীরণের মাধ্যমে ছড়িয়ে পড়ার অনুভূতি ফুটে উঠেছে।
- লিখন তোমার ধূলায় রয়েছে ধূলি
প্রেম পর্যায়ের গান। পুরোনো প্রেম বা স্মৃতি বিলীন হয়ে যাওয়া এবং প্রকৃতির মাঝে তা নতুন রূপ পাওয়ার আকুতি ফুটে ওঠে।
- যদি তারে নাই চিনি গো সে কি
প্রকৃতি পর্যায়ের নব ফাল্গুনের গান। শচীন দেব বর্মণের অন্যতম প্রিয় এই গান পরবর্তীতে ‘অভিমান’ ছবিতেও ব্যবহৃত হয়েছে।
- ওগো কিশোর আজি
প্রেম পর্যায়ের গান। তবে বসন্তের অনুসঙ্গ রয়েছে এই গানে।