Advertisement
E-Paper

Pratyusha Pal case: অভিনেত্রী প্রত্যুষাকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে ধৃত ঐশিক

‘তবু মনে রেখো’ খ্যাত নায়িকা দেড় সপ্তাহ আগে অভিযোগ দায়ের করেছেন সেই ব্যক্তির বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২১ ২২:০৯
অভিনেত্রী প্রত্যুষা পাল

অভিনেত্রী প্রত্যুষা পাল

টেলি-অভিনেত্রী প্রত্যুষা পালকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল ঐশিক মজুমদারকে। প্রত্যুষা বৃহস্পতিবার আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘আজ সন্ধেবেলা সংবাদমাধ্যমের সূত্রে জানতে পারি যে কোনও এক জনকে ধরা হয়েছে। তার পর লালবাজার থেকে ফোন করে আমাকে জানানো হয়, আগামী কাল ব্যাঙ্কশাল আদালতে যেতে হবে সকাল ১০টায়। বাকি তথ্য তার পর পাব।’’

তবে আগের থেকে অনেকটা নিশ্চিন্ত প্রত্যুষা। যদিও এখনও তিনি ধোঁয়াশায়। আদৌ সঠিক ব্যক্তিকে ধরা হয়েছে কি না তা নিয়ে চিন্তায় রয়েছেন। শুক্রবার আদালতে গিয়ে সবটা বুঝতে পারবেন বলে জানালেন।

২০২০ সালের শুরু থেকে ধর্ষণের হুমকি পাচ্ছেন অভিনেত্রী প্রত্যুষা পাল। ‘তবু মনে রেখো’ খ্যাত নায়িকা দেড় সপ্তাহ আগে অভিযোগ দায়ের করেছেন সেই ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু তাঁর অভিযোগ, গত এক বছর ধরে লালবাজারের সাইবার সেল দফতর থেকে বার বার ফিরে আসতে হয়েছে তাঁকে। এর আগে আনন্দবাজার অনলাইনকে তিনি জানিয়েছিলেন, একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ পাওয়ার পরেও নাকি সেই ব্যক্তি তাঁকে ধর্ষণের বর্ণনা দিয়ে মেসেজ করছিলেন ইনস্টাগ্রামে।

তিনি নিশ্চিত, নির্দিষ্ট একটি ব্যক্তিই তাঁকে মেসেজ করেছেন নানা প্রোফাইল থেকে। একটা প্রোফাইল ব্লক করে দিলে অন্য প্রোফাইল খুলে তাঁকে প্রশ্ন করা হচ্ছিল, ‘কী রে প্রোফাইল ব্লক করে দিলি কেন?’ প্রত্যুষা বুঝতে পারেন, বার বার ওই একই ব্যক্তি তাঁকে মেসেজ করছেন। চার-পাঁচ বার এই ঘটনার পুনরাবৃত্তি হতেই তিনি স্থানীয় সিঁথি থানার দ্বারস্থ হন। সেখান থেকে জানানো হয়, লালবাজার সাইবার সেলে গিয়ে অভিযোগ দায়ের করতে হবে। তাতেও কোনও সুরাহা না হওয়ায় সংবাদমাধ্যমের সাহায্য নেন অভিনেত্রী।

Cyber Crime Lalbazar Online Harassment Pratyusha Pal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy