বলিউড দুনিয়ায় স্বজনপোষনের অভিযোগ বহুচর্চিত বিষয়। সেই বিষয় নিয়ে সংবাদমাধ্যেমের সামনে মুখ খুললেন বলিউড অভিনেত্রী ও কিংস ইলেভেন পঞ্জাবের অন্যতম মালিক প্রীতি জিন্টা। নিজের অভিনয় জীবনের শুরুর দিকের কথা বলার সঙ্গে সঙ্গে দীর্ঘদিন অভিনয় থেকে নিজেকে সরিয়ে রাখার কারণও জানালেন তিনি।
প্রীতি মনে করেন বলিউডে স্বজনপোষন চলবে এবং কেউ এটা বন্ধও করতে পারবেন না। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘‘সব বাবা-মা ছেলে-মেয়েকে নিজের ক্ষমতা দিয়ে সাহায্য করতে চান। তবে কারও মধ্যে নিজেকে প্রমাণ করার খিদে থাকলে তাঁকে খাটো করে দেখা কখনই ঠিক নয়।’’
প্রীতি নিজে তথাকথিত বলিউড বৃত্তের বাইরে থেকে এসেছেন। তাঁর মতে, তথাকথিত বাইরে থেকে আসা লোকেরাই বর্তমানে বলিউডকে নিয়ন্ত্রণ করছে। উদাহরণ দিয়েছেন শাহরুখ খান, অক্ষয় কুমার, ঐশ্বর্য রাই বচ্চন ও দীপিকা পাড়ুকোনদের।
২০০ কোটির ব্যবসা! বাঙালি প্রযোজক আলেয়া, আপনাকে ‘বধাই হো’
নিজের প্রথম জীবনের কথা বলতে গিয়ে প্রীতি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাইতেন। তাঁর বাবা মারা যাওয়ার পর তাঁর সেই ইচ্ছা আরও দৃঢ় হয়েছিল। অপরাধমূলক মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলেন। এই পড়াশোনা তাঁর চরিত্র গঠনে বিশাল ভূমিকা নিয়েছে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: ‘গুলু মামী’! এই নামে কে ডাকে ঐশ্বর্যাকে?
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকাবাংলা খবরপড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনের সব খবরবিভাগে।)