Advertisement
E-Paper

পরনে শাড়ি, মাথায় ঘোমটা! বিদেশ থেকে এসে বাসন মাজছেন প্রিয়ঙ্কা, কী কারণ?

প্রিয়ঙ্কা সম্প্রতি ‘বারাণসী' ছবির শুটিং করতে ভারতে আসেন। সেই সময় পঞ্জাবের অমৃতসরে ঢুঁ মারেন। সেখানেই স্বর্ণমন্দিরে সেবা দিয়েছেন প্রিয়ঙ্কা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ২৩:১৭
প্রিয়ঙ্কা চোপড়ার অন্য রূপ।

প্রিয়ঙ্কা চোপড়ার অন্য রূপ। ছবি: সংগৃহীত।

প্রিয়ঙ্কা চোপড়া কখন যে কোথায় থাকেন তা বোঝা কঠিন! প্রায় ১২ বছর হল ভারতে থাকেন না। লস অ্যাঞ্জেলসে সংসার পেতেছেন অভিনেত্রী। এ বার প্রিয়ঙ্কাকে দেখা গেল স্বর্ণমন্দিরে বাসন মাজতে। পরনে তাঁর শাড়ি, মাথায় ঘোমটা। ‘বারাণসী’ ছাড়াও প্রিয়ঙ্কার হাতে ‘জাজমেন্ট ডে’ ছবির কাজ রয়েছে, যা এই বছর মুক্তি পাওয়ার কথা। শোনা গিয়েছে, ‘কৃষ ৪’-এ অভিনয় করবেন অভিনেত্রী। যদিও নিশ্চিত করে নিজে কিছু বলেননি।

অভিনেত্রী সম্প্রতি ‘বারাণসী' ছবির শুটিং করতে ভারতে আসেন। সেই সময় পঞ্জাবের অমৃতসরে ঢুঁ মারেন। সেখানেই স্বর্ণমন্দিরে সেবা দেন প্রিয়ঙ্কা। দেশে এসে পরোটা, ডাল মাখানি, দই সহ নানা স্বাদের খাবার যে খেয়েছেন সেই ছবিও সমাজমাধ্যমের পাতায় দেন।

দিন কয়েক আগে প্রিয়ঙ্কা নিজেই জানান, ‘বারাণসী’-এর শুটিং শেষ করতে আরও সাত মাস লাগবে। প্রিয়ঙ্কার কথায়, “আমি ভারতীয় ছবি পছন্দ করি। ‘বারাণসী’তে কাজ করে আমি খুশি।” ১২ বছর পর ভারতীয় ছবিতে প্রত্যাবর্তন। হিন্দি নয়, দক্ষিণী ছবিতে। যদিও বলিউড ও দক্ষিণী ছবির জগৎ— দুইয়ের মধ্যে বেছে নিতে বলা হলে প্রিয়ঙ্কার স্পষ্ট জবাব, “আমি দুটোর মধ্যে একটিকে বেছে নিতে পারবই না। আমার দুই জায়গাতেই কাজ করতে ভাল লাগে।” উল্লেখ্য, এই ছবিতে অভিনয় করতে নাকি ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়ঙ্কা। চলতি বছরের জানুয়ারি মাস থেকে এই ছবির শুটিং শুরু হয়েছিল। ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলেছে।

Priyanka Chopra golden temple varanasi SS Rajamouli
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy