Advertisement
E-Paper

আবার অস্কারের মঞ্চে প্রিয়ঙ্কা চোপড়া! রবার্ট ডাউনি জুনিয়র-অ্যানি হ্যাথওয়ের সঙ্গে কোন ভূমিকায় ‘দেশি গার্ল’?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে যাঁরা উপস্থাপক হিসাবে থাকবেন, বৃহস্পতিবার তাঁদের নাম ঘোষিত হয়। সেই তালিকায় রবার্ট ডাউনি জুনিয়র ও অ্যানি হ্যাথওয়ের সঙ্গে প্রিয়ঙ্কার নামও রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১২:১৫
এ বার কোন ভূমিকায় প্রিয়ঙ্কা চোপড়া?

এ বার কোন ভূমিকায় প্রিয়ঙ্কা চোপড়া? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বলিউড থেকে হলিউডে জায়গা করে নেওয়া সহজ ছিল না। নানা প্রতিকূলতা পেরিয়ে তবে পরিচিতি পেয়েছেন। গায়ের রং নিয়েও কটাক্ষ শুনেছেন। কিন্তু থেমে যাননি। সেই ‘দেশি গার্ল’ অর্থাৎ প্রিয়ঙ্কা চোপড়া জোনাস আবার অস্কারের মঞ্চে জায়গা করে নিলেন। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপকদের তালিকায় রয়েছেন তিনি।

আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। সেখানে যাঁরা উপস্থাপক হিসাবে থাকবেন, তাঁদের নাম ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। সেই তালিকায় রবার্ট ডাউনি জুনিয়র ও অ্যানি হ্যাথওয়ের সঙ্গে প্রিয়ঙ্কার নামও রয়েছে। প্রিয়ঙ্কা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলেও এই ঘোষণা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। তবে এই প্রথম নয়। ২০১৬ সালেও অস্কারের মঞ্চে উপস্থাপক হিসাবে দেখা গিয়েছিল তাঁকে। তবে শুধু প্রিয়ঙ্কা নন, ২০২৩ সালে অস্কারের মঞ্চে উপস্থাপনা করতে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকেও। সেই বছর ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি সেরা গানের জন্য সম্মানিত হয়েছিল।

এ ছাড়াও প্রিয়ঙ্কা অতীতে ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’ এবং ‘প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস’-এরও উপস্থাপনা করেছিলেন। এ বছরে অস্কারের মঞ্চে প্রিয়ঙ্কা ছাড়াও থাকছেন উইল আর্নেট, রবার্ট ডাউনি জুনিয়র, অ্যানি হ্যাথওয়ে, পল মেসকাল এবং গুইনেথ প্যালট্রো।

Advertisement

উল্লেখ্য, সম্প্রতি প্রিয়ঙ্কাকে দেখা গিয়েছে অ্যাকশন-থ্রিলার ছবি ‘দ্য ব্লাফ’-এ। আগামী দিনে দর্শক তাঁকে দেখবেন এসএস রাজামৌলী পরিচালিত ছবি ‘বারাণসী’তে। তাঁর সঙ্গে রয়েছেন মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০২৭-এর ৭ এপ্রিল। এ ছাড়াও ‘সিটাডেল’-এর পরবর্তী সিজ়নেও কাজ করবেন তিনি।

Priyanka Chopra Robert Downey Jr. OSCARS Academy Awards
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy