Advertisement
E-Paper

জীবনে সব কিছু বড় মাপের পছন্দ প্রিয়ঙ্কার, বিয়ে প্রসঙ্গে সোজাসাপটা প্রাক্তন বিশ্বসুন্দরী

চার বছর আগে জোধপুরে রাজকীয় ভাবে বিয়ে সারেন প্রিয়ঙ্কা চোপড়া। খরচ হয় বিপুল অঙ্কের অর্থ। কিন্তু অভিনেত্রী কেন এত টাকা খরচ করেন জানেন?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৩ ১৭:৩৯
image of Priyanka Chopra.

বিয়ের সময় ব়্যালফ লরেনের ডিজ়াইনার গাউনে সেজেছিলেন প্রিয়ঙ্কা। ছবি: সংগৃহীত।

২০১৮ সালে জোধপুরের রাজকীয় প্রাসাদে বিয়ে করেন প্রিয়ঙ্কা চোপড়া। একেবারে রাজা-রানির মতো বিয়ে করেন প্রিয়ঙ্কা ও নিক জোনাস। বিয়ের পোশাক থেকে আতশবাজি কিংবা ভেনু— সবতেই ছিল আভিজাত্যের ছোঁয়া। এর জন্য কোটি কোটি টাকা খরচ করেন অভিনেত্রী। কিন্তু কেন এত টাকা খরচ করেন প্রিয়ঙ্কা, বিয়ের প্রায় চার বছর পেরিয়ে যাওয়ার পর সেই রহস্যই ফাঁস করলেন অভিনেত্রী।

খ্রিস্টান ও হিন্দু উভয় মতেই বিয়ে হয়েছে তাঁর। প্রায় ৩ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়ঙ্কা ও নিকের বন্ধুবান্ধব ও পরিজন। সাকুল্যে অতিথির সংখ্যা ছিল ১১০, তবে খরচে কোনও কার্পণ্য করেননি অভিনেত্রী। সম্প্রতি বিয়েতে এত খরচ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘আসলে আমি জীবনে যা করেছি, বড় আকারেই করেছি। আমি মানুষটাই সাহসী। আমার জীবনে সব কিছু বড়ই পছন্দ। যদিও আমাদের বিয়েতে অতিথির সংখ্যা ছিল মোটে ১১০। প্রাসাদে বিয়ের করার স্বপ্ন বরাবর ছিল আমার, তার সঙ্গে ইচ্ছে ছিল ৭৫ ফুট লম্বা ট্রেল হবে। সেটা নিশ্চয়ই দোষের কিছু নয়, তাই না?’

বিয়ের সময় ব়্যালফ লরেনের ডিজ়াইনার গাউনে সেজেছিলেন প্রিয়াঙ্কা। মুক্তো, ক্রিস্টাল দিয়ে সাজানো ওই সাদা গাউন তৈরি করতে সময় লেগেছিল ১,৮২৬ ঘন্টা! ওই গাউনের সঙ্গে যুক্ত ছিল ৭৫ ফুট লম্বা ট্রেল। তাতেই লেখা ছিল প্রিয়ঙ্কার বাবা-মা ও নিকের মায়ের নাম-সহ তাঁদের বিয়ের তারিখ। অন্যদিকে হিন্দু মতে বিয়ের দিন তিনি সেজেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা লাল লেহঙ্গায়। দেখতে প্রায় ৪ বছর পার করে ফেলেছেন নিক-প্রিয়ঙ্কা। বিয়ের পর একের পর সাফল্যে পেয়েছেন কর্মজীবনে। সম্প্রতি এক কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি।

Priyanka Chopra Bollywood Wedding Bollywood Couple Bollywood Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy