Advertisement
E-Paper

Priyanka Chopra-Gerard Butler: বিয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন প্রিয়ঙ্কা, দীর্ঘদিন অপেক্ষায় কাটান জেরাড বাটলার!

‘পি এস আই লভ ইউ’-এর নায়কের প্রস্তাব ফিরিয়ে দেন প্রিয়ঙ্কা চোপড়া। প্রাক্তন বিশ্বসুন্দরীর অপেক্ষায় বেশ কয়েক বছর নাকি বসেই ছিলেন জেরাড বাটলার!

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২২ ১৪:০১
প্রিয়ঙ্কা চোপড়া এবং জেরাড বাটলার।

প্রিয়ঙ্কা চোপড়া এবং জেরাড বাটলার।

তাঁর প্রেমে মজে হলিউড ছবির দর্শক। সেই তিনিই হাবুডুবু খাচ্ছিলেন বলিউড-কন্যার প্রেমে। বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন বার কয়েক। অথচ ‘পি এস আই লভ ইউ’-এর রোমান্টিক নায়কের সেই প্রস্তাব সটান ফিরিয়ে দেন প্রিয়ঙ্কা চোপড়া। প্রাক্তন বিশ্বসুন্দরীর অপেক্ষায় তার পর বেশ কয়েক বছর নাকি বসেই ছিলেন জেরাড বাটলার!

তখনও নিক জোনাসের ঘরনি হননি ‘দেশি গার্ল’। ২০০৯-এ ভারত সফরে আসেন বাটলার। তাঁর জন্যই নিজের মুম্বইয়ের বাড়িতে এক পার্টির আয়োজন করেছিলেন প্রিয়ঙ্কা। অভিনেত্রীর ঘনিষ্ঠ বৃত্তের এক জন ফাঁস করেছেন, সেই পার্টিতে প্রিয়ঙ্কার রূপের ঝলকে মোহিত হয়ে গিয়েছিলেন হলিউডের সুপারস্টার। হলিউডের সুপারস্টার বারবারই হাঁটু গেড়ে বসছিলেন বলিউড নায়িকার সামনে। প্রতি আধ ঘণ্টায় এক বার করে বিয়ের প্রস্তাব দিয়ে যাচ্ছিলেন ‘পিগি চপস’কে! তবে এত কিছুতেও চিঁড়ে ভেজেনি। এত বার বিয়ের প্রস্তাব পেয়েও সবটা স্রেফ হেসেই উড়িয়ে দেন প্রিয়ঙ্কা!

অতঃপর? ২০১২ সালে এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কাকে নিয়ে প্রশ্ন করা হয় ‘থ্রি হানড্রেড’, ‘গ্রিনল্যান্ড’-এর মতো জনপ্রিয় ছবির নায়ককে। তখনও নাকি হাসতে হাসতেই জেরাড বাটলার বলেছিলেন, “আমি এখনও সিঙ্গলই। কারণ আমি আজও প্রিয়ঙ্কা চোপড়ার অপেক্ষায়!”

তারও দশ বছর পরে এখন আমেরিকান গায়ক-অভিনেতা নিক জোনাসের সঙ্গে সুখী সংসার ‘পি সি’র। সদ্য সারোগেসির মাধ্যমে এক কন্যা সন্তানের মা-বাবাও হয়েছেন তারকা দম্পতি।

Priyanka Chopra Bollywood Celebrity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy