Advertisement
E-Paper

কাকে বিয়ে করতে চলেছেন বাংলাদেশের প্রসূন?

বিয়ের করতে চলেছেন বাংলাদেশের ‘লাক্স তারকা’ প্রসূন আজাদ! পাত্র তাঁর পূর্ব পরিচিত! নাম মোহাইমিন সান। ভাবী বরের সঙ্গে প্রসূন এখন অস্ট্রেলিয়ার সিডনিতে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৬ ১৪:৩৮

বিয়ের করতে চলেছেন বাংলাদেশের ‘লাক্স তারকা’ প্রসূন আজাদ! হ্যাঁ, খবরটা সত্যিই। খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন তিনি। পাত্র তাঁর পূর্ব পরিচিত! নাম মোহাইমিন সান। ভাবী বরের সঙ্গে তিনি এখন অস্ট্রেলিয়ার সিডনিতে। না না, প্রি ম্যারেজ হনিমুনে নয়, সেখানে একটি ছবি নির্মাণের কাজে এখন ব্যস্ত রয়েছেন প্রসূন। আর মোহাইমিন অস্ট্রেলিয়াতেই উচ্চতর পড়াশোনায় ব্যস্ত। সম্প্রতি প্রসূন বলেছেন, “আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। চাইলে এখনই বিয়ে করে ফেলতে পারি।

কিন্তু এই শুভক্ষণে পরিবারের সবাইকে পাশে চাই।” তাই ছবির কাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে বিয়ের ‘শুভক্ষণ’ দেখে তবেই বিয়ে। অভিনেত্রী প্রসূন আজাদ যে ছবিটির কাজে এখন সিডনিতে রয়েছেন সেটির নাম ‘কুহেলিকা’। ছবিটির চিত্রনাট্য আহাদুর রহমানের লেখা। এ ছবিটি নিয়ে বেশ আশাবাদী প্রসূন। আশাবাদী বাংলাদেশের অসংখ্য মানুষও। তবে অভিনেত্রী প্রসূন আজাদের বিয়ের চূড়ান্ত দিন-ক্ষণ জানার অপেক্ষায় রইল ঢালিউড-সহ এপার-ওপার বাংলার অসংখ্য মানুষ।

prosun azad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy