Advertisement
E-Paper

সহকারীর বাড়ির বাইরে চলল গুলি! দিলজিৎ এ বার রাজনীতিতে? কী বললেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী?

দিলজিতের সহকারী গুরপ্রতাপ কাঙের বাড়ির সামনে চলল গুলি। কোন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ২০:৩৬
(বাঁ দিকে) দিলজিৎ দোসাঞ্জ, (ডান ডিকে) ভগবন্ত সিংহ মান।

(বাঁ দিকে) দিলজিৎ দোসাঞ্জ, (ডান ডিকে) ভগবন্ত সিংহ মান। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে বিদেশে অনুষ্ঠানে ব্যস্ত দিলজিৎ দোসাঞ্জ। মূলত কানাডার বিভিন্ন শহরে অনুষ্ঠান করছেন দিলজিৎ। তাঁর কয়েকটি অনুষ্ঠানে একটি শ্রেণি খলিস্তানি পতাকা উড়িয়ে প্রতিবাদ জানায়। পাল্টা হুঙ্কার দেন দিলজিৎ। তিনি জানান, এর পর তাঁর অনুষ্ঠানে কেউ এই ধরনের কাজ করলে নিরাপত্তারক্ষীদের দিয়ে তাঁকে বাইরে ফেলে আসা হবে। এর পরই দিলজিতের সহকারী গুরপ্রতাপ কাঙের বাড়ির সামনে চলল গুলি। ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান।

কর্নাল পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, দিলজিতের সহকারীর বাড়িতে হামলা চালিয়েছে বিশ্নোই গ্যাং। ইতিমধ্যেই সমাজমাধ্যমে সেই হামলার দায় স্বীকার করে নিয়েছে ওই গোষ্ঠী। টাইসন বিশ্নোই, আরজু বিশ্নোই এবং হ্যারি বক্সাদের মতো বিশ্নোই গ্যংয়ের সদস্যরা রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছে, ‘‘এই নিয়ে তিন বার সতর্ক করলাম দিলজিৎ দোসাঞ্জকে। আমাদের দাবিপূরণ না হলে চরম পরিণতির মুখোমুখি হতে হবে।’’ তারা এ-ও স্বীকার করে নিয়েছে যে, অস্ট্রিয়া থেকে আনা আগ্নেয়াস্ত্র দিয়েই গায়কের সহকারীর বাড়িতে হামলা চালানো হয়েছে।

এর পরই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান জানান, দিলজিৎকে রাজনীতিতে ঢোকানোর জন্য চাপ দিচ্ছে বিজেপি। তাঁর কথায়, ‘‘দিনকয়েক ধরে শোনা যাচ্ছিল যে বিজেপি দিলজিৎকে রাজনীতিতে আসার জন্য চাপ দিচ্ছে।’’ তিনি স্পষ্ট করে জানান, কোনও শিল্পীকে এই ধরনের চাপ দেওয়া উচিত নয়। কারণ গায়ক ইতিমধ্যেই সমাজমাধ্যমে জানিয়ে দিয়েছেন যে, তিনি রাজনীতিতে আসতে চান না। এই ঘটনাকে তিনি তামিলনাড়ুর নির্বাচনে তলপতি বিজয়ের জয়ের সঙ্গে তুলনা টেনেছেন। মান জানান, অনেকে হয়তো দিলজিৎকে রাজনীতিতে দেখতে চাইছেন।

Diljit Dosanjh Bollywood Singer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy