Advertisement
E-Paper

‘ওর মধ্যে ভনিতা নেই, খাঁটি মানুষ’, জিয়াগঞ্জে অরিজিতের পরিবারের সঙ্গে দেখা করে কী কী করলেন কাজ়ী?

‘ফেম গুরুকুল’ নামে সেই রিয়্যালিটি শোয়ে বেশি দূর পর্যন্ত পৌঁছোতে পারেননি অরিজিৎ। সেই রিয়্যালিটি শোয়ের অন্তিম পর্ব পর্যন্ত পৌঁছেছিলেন রূপরেখা বন্দ্যোপাধ্যায়, কাজ়ী তৌকীর ও রেক্স ডি’সুজ়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৮:১২
বহু দিনের পুরনো বন্ধুর সঙ্গে আবার দেখা অরিজিতের!

বহু দিনের পুরনো বন্ধুর সঙ্গে আবার দেখা অরিজিতের! ছবি: সংগৃহীত।

সারা বিশ্বের কাছে এখন জিয়াগঞ্জ পরিচিত। সৌজন্যে অরিজিৎ সিংহ। এ বার নিজের পাড়ার অলিগলি ঘুরে দেখালেন একসময়ের বন্ধু ও সতীর্থ গায়ক কাজ়ী তৌকীরকে।

২০০৫-এ একটি রিয়্যালিটি শোয়ে যোগ দিয়েছিলেন অরিজিৎ। ‘ফেম গুরুকুল’ নামে সেই রিয়্যালিটি শোয়ে বেশি দূর পর্যন্ত পৌঁছোতে পারেননি অরিজিৎ। সেই রিয়্যালিটি শোয়ের অন্তিম পর্ব পর্যন্ত পৌঁছেছিলেন রূপরেখা বন্দ্যোপাধ্যায়, কাজ়ী তৌকীর ও রেক্স ডি’সুজ়া। সম্প্রতি সেই কাজ়ী তৌকীর ঘুরে গেলেন অরিজিতের বাড়ি থেকে। সমাজমাধ্যমে তুলে ধরলেন নিজের অভিজ্ঞতা।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, অরিজিতের স্কুটারের পিছনে বসে জিয়াগঞ্জে ঘুরে বেড়াচ্ছেন কাজ়ী। ধানখেত, নদীর ধার, চায়ের দোকান— জিয়াগঞ্জ শহর ছাড়িয়ে গ্রামের পথে পথে ঘুরে অরিজিৎ সব কিছু দেখিয়েছেন তাঁর পুরনো বন্ধুকে। মুর্শিদাবাদের ওই অঞ্চলের সাধারণ মানুষ ও অরিজিতের পরিবারের সঙ্গেও দেখা করেছেন কাজ়ী। অরিজিৎ সম্পর্কে কাজ়ী বলেন, “আমরা ‘ফেম গুরুকুল’-এর সময়ে কিশোর ছিলাম। এখনও কিশোরই আছি। আমরা বড় হতে চাই না।”

বন্ধুর সম্পর্কে কাজ়ীর স্বীকারোক্তি, “অরিজিতের সম্পর্কে আর কীই বা বলি? ওর মধ্যে কোনও দুর্নীতি নেই। কোনও হিংসা নেই। কোনও নিরাপত্তাহীনতা নেই। ও ওর গানেই থাকে। ওর মধ্যে ভনিতা নেই। খাঁটি মানুষ। আর ও যে গুণী, তা আমরা সকলে জানি।”

মুর্শিদাবাদের মানুষকেও ভালবাসা জানিয়েছেন কাজ়ী। জিয়াগঞ্জে অরিজিতের রেস্তরাঁয়ও গিয়েছিলেন তিনি। জিয়াগঞ্জে প্রত্যেক মানুষের থেকে ভালবাসা পেয়েছেন বলেও জানিয়েছেন গায়ক। অরিজিতের বাবা এলাকায় বাচ্চাদের জন্য ক্রিকেট প্রশিক্ষণ স্কুল তৈরি করেছেন। তা-ও উল্লেখ করেন কাজ়ী।

উল্লেখ্য, ‘ফ্যান্টম’ ছবিতে জনপ্রিয় গান ‘আফগান জলেবি’ গানটি গেয়েছিলেন কাজ়ী।

Arijit Singh Qazi Touqeer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy