Advertisement
E-Paper

দুবাইয়ে কর্মরত, বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা! মৌনী রায়ের স্বামী সূরজ আর্থিক দিক থেকে কতটা সচ্ছল?

জানা গিয়েছে, দু’জনে আর এক ছাদের তলায় থাকছেন না। সুরজ সম্পর্কে প্রতারণা করেছেন বলেও খবর ছড়িয়েছে। এই বিতর্কের মাঝে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই সরিয়ে দিয়েছেন মৌনীর স্বামী। কিন্তু কে এই সুরজ?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৩:২৩
মৌনী ও সূরজের সম্পত্তির পরিমাণ কত?

মৌনী ও সূরজের সম্পত্তির পরিমাণ কত? ছবি: সংগৃহীত।

ইনস্টাগ্রামে পরস্পরকে ‘আনফলো’ করেছেন মৌনী রায় ও সূরজ নাম্বিয়ার। তার পর থেকেই তাঁদের বিচ্ছেদের জল্পনা দিকে দিকে। এও শোনা গিয়েছে, দু’জনে আর এক ছাদের তলায় থাকছেন না। সূরজ সম্পর্কে প্রতারণা করেছেন বলেও খবর ছড়িয়েছে। এই বিতর্কের মাঝে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই সরিয়ে দিয়েছেন মৌনীর স্বামী। কিন্তু কে এই সূরজ?

সূরজ পেশায় এক জন ‘ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার’। কর্মসূত্রে তিনি দুবাইয়ে থাকেন। তাঁর বয়স ৩৬-এর আশপাশে। বেঙ্গালুরুর আর ভি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন সূরজ। পরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইনভেস্টমেন্ট সায়েন্স নিয়ে পড়েছেন তিনি।

২০২২ সালে মৌনীকে বিয়ে করেন সূরজ সেই সময়ে তিনি দুবাইয়ের এক নামজাদা সংস্থায় কর্মরত ছিলেন। বর্তমানে সূরজের মোট সম্পত্তির পরিমাণ ৫০ থেকে ৬০ কোটি টাকা বলে শোনা যায়। অন্য দিকে, মৌনীর সম্পত্তির পরিমাণ ৪০-৪১ কোটি টাকা। বড়পর্দা ও ছোটপর্দায় অভিনয়, মিউ়জ়িক ভিডিয়োয় কাজ এবং বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে উপার্জন করেছেন তিনি।

২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় বসেছিল মৌনী ও সূরজের বিয়ের আসর। বাঙালি ও মলায়লি— দুই রীতি মেনেই বিয়ে হয়েছিল তাঁদের। বিয়ের আসর থেকে নানা ছবি ও ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন দু’জনেই। তাঁদের রসায়ন দেখে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিয়ের পরেও বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে একাধিক বার দেখা গিয়েছে। কিন্তু সোমবার রাত থেকেই বিতর্ক শুরু হয়। দেখা যায়, দম্পতি পরস্পরকে আর সমাজমাধ্যমে অনুসরণ করছেন না। তবে এই বিচ্ছেদ জল্পনা নিয়ে এখনও মুখ খোলেননি মৌনী ও সূরজ।

Mouni Roy Suraj Nambiar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy