Advertisement
E-Paper

স্ত্রী ও মেধাবী সন্তান নিয়ে সংসার! পরিবারে সুখ-সমৃদ্ধির স্বার্থে চারটি বিষয় বাদ দিতে বললেন মাধবন

প্রায়ই শিক্ষামূলক নানা বার্তা দেন মাধবন। এ বার তিনি পরিবারে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার জন্য কিছু পরামর্শ দিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৯:১৪
কোন চারটি বিষয় সরিয়ে ফেলতে বললেন মাধবন?

কোন চারটি বিষয় সরিয়ে ফেলতে বললেন মাধবন? ছবি: সংগৃহীত।

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তি পাওয়ার পর থেকে সাফল্য উপভোগ করছেন আর মাধবন। ব্যক্তিগত জীবনেও গোছানো মানুষ তিনি। স্ত্রী ও এক সন্তানের সঙ্গে সংসার তাঁর। সন্তানও মেধাবী বলে শোনা যায়। এমন সুখের সংসার কী ভাবে, সেই রহস্য সমাধান করলেন আর মাধবন।

প্রায়ই শিক্ষামূলক নানা বার্তা দেন মাধবন। এ বার তিনি পরিবারে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার জন্য কিছু পরামর্শ দিলেন। অভিনেতার মতে, পরিবারে শান্তি বজায় রাখতে চারটি জিনিস অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। সেগুলি কী?

মাধবন একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। সেখানেই রয়েছে সেই পরামর্শগুলি। প্রথমত, বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে যে কোনও রকমের তর্কাতর্কি। যে পরিবারে অনবরত মতবিরোধ লেগে থাকে, সেখানে সমৃদ্ধি আসে না। পার্থক্য থাকতেই পারে মানুষের মধ্যে, কিন্তু পরিবারের মানুষের সঙ্গে সুব্যবহার ও সমতা বজায় রাখতে হবে।

Advertisement

অনবরত বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ জানানোও মোটেই সংসারের পক্ষে সুখকর নয় বলে দাবি সেই ভিডিয়োর। জীবনে কী নেই, তা নিয়ে অনবরত দুঃখপ্রকাশ করা বন্ধ করে যা যা রয়েছে সেগুলি নিয়েই সন্তুষ্ট ও কৃতজ্ঞ থাকা উচিত। সেই বিষয়ের সঙ্গে সহমত মাধবন। তাই তিনিও সেই বার্তা ভাগ করে নিয়েছেন।

পরিবারে শান্তি আনতে বাদ দিতে হবে অলস স্বভাবও। সুখের পথে অন্যতম বাধা এই বিষয়টি, মনে করেন মাধবন। আলস্য বাদ দিয়ে নিয়মকানুন মেনে চলা প্রয়োজন। তা হলে সহজেই সেই পরিবারে সমৃদ্ধি আসে। ঘর অপরিচ্ছন্ন ও অগোছালো থাকলেও সমস্যা তৈরি হয়। তাই ঘরে যাতে শান্তি বজায় থাকে তার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন বলেও মনে করেন ‘ধুরন্ধর’ অভিনেতা।

R Madhavan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy