Advertisement
E-Paper

Radhika Merchant: প্রথম নাচেই বাজিমাত, বলিপাড়ায় মুখে মুখে অম্বানীদের হবু বৌমার নাম

প্রথমবার মঞ্চে অনুষ্ঠান করলেন অম্বানী পরিবারের হবু পুত্রবধূ, রাধিকা মার্চেন্ট। তাঁর নাচের ভিডিয়ো দেখে ধন্য ধন্য নেট দুনিয়ায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ১৮:১১
বলিউড তারকাদের মুখে মুখে এখন রাধিকার নাম

বলিউড তারকাদের মুখে মুখে এখন রাধিকার নাম

ভরতনাট্যমের ছন্দে যেন হৃদয়ে দোলা! প্রথম বার মঞ্চে উঠেই মন কাড়লেন শাস্ত্রীয় নৃত্যশিল্পী রাধিকা মার্চেন্ট। চমকে গেলেন সকলে। বলিউড তারকাদের মুখে মুখে এখন রাধিকার নাম। কিছু দিনের মধ্যেই যে নাম পাকাপাকি ভাবে জুড়তে চলেছে অম্বানী পরিবারের সঙ্গে।

প্রভাবশালী ব্যবসায়ী বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা। অম্বানী পরিবারের সঙ্গেও তাঁর বহু দিনের ঘনিষ্ঠ যোগাযোগ। রিলায়্যান্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ অম্বানি ও নীতা অম্বানির পুত্র অনন্ত অম্বানির বাগদত্তা রাধিকা। অম্বানি পরিবারের তরফেই হবু পুত্রবধূর জন্য জমজমাট এক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল ৫ জুন।

মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠানের সন্ধ্যায় বসেছিল চাঁদের হাট। বলিউড তারকা আমির খান, রণবীর সিংহ, সলমন খান থেকে রাজকুমার হিরানি, মিজান জাফেরি, সাগরিকা ঘাটকে, জাহির খানের মতো ক্রিকেট-তারকা, কে নেই সেখানে! ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বও।

মঞ্চে উঠেই দেবতাদের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করেন রাধিকা। নৃত্যগুরু ভাবনা ঠাকুরকে স্মরণ করে নাচ শুরু করেন তিনি। মুম্বইয়ের এই খ্যাতনামী গুরুর কাছেই ৮ বছর ভরতনাট্যম শিখেছেন রাধিকা। ছাত্রীর নাচের ভিডিয়ো এখন নেটমাধ্যমে ভাইরাল।

Radhika Merchant Bharatnatyam Stage Performance Anant Ambani Mukesh Ambani
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy