Advertisement
E-Paper

দুর্ঘটনা, খুন, রহস্য, এ বার ‘নিধন’-এর গল্প বলবেন রজতাভ এবং রূপসা

গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, সোমা চক্রবর্তী, ভরত কলের মতো শিল্পীরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ২২:০২
রজতাভ দত্ত এবং রুপসা মুখোপাধ্যায়।

রজতাভ দত্ত এবং রুপসা মুখোপাধ্যায়।

দুর্ঘটনায় নিজের একটি পা হারিয়ে ফেলে রাধা। বদলে যায় তার জীবন। কী ভাবে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেয় সে? রহস্যের মোড়কে মুড়ে সেই গল্পই বলবে পরিচালক সঞ্জয় দাসের পরবর্তী ছবি ‘নিধন’।

এই ছবিতে রাধার ভূমিকায় দেখা যাবে রূপসা মুখোপাধ্যায়কে। তাঁর বিপরীতে থাকবেন মিত দাস। এ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, সোমা চক্রবর্তী, ভরত কলের মতো শিল্পীরা। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরে ছবির শ্যুটিং শুরু। চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে এই ছবি।

অভিনেতা রজতাভ দত্তকে এই ছবিতে পুলিশের ভূমিকায় দেখা যাবে। ছবিতে একটি খুনের তদন্তের দায়িত্বে থাকবেন তিনি। আনন্দবাজার অনলাইনকে তিনি বলেছেন, “এটা সঞ্জয় সঙ্গে আমার প্রথম কাজ। একজন পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে আমাকে দেখতে পাবে দর্শক। রাধার জীবনে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের চরিত্রে আমি অভিনয় করছি। রুপসার সঙ্গেও এটা আমার প্রথম কাজ।”

Tollywood Actors Rajatava Dutta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy