Advertisement
E-Paper

Rajdeep Gupta: মদ্যপান করে গাড়ি চালিয়ে আটক, এক রাত হাজতবাস রাজদীপের

সূত্রের খবর, শুক্রবার রাতে রাজদীপ-সহ ইন্ডাস্ট্রির অনেকেই একটি ঘরোয়া পার্টি করেছিলেন। সেখানেই মদ্যপান করেন রাজদীপ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ২১:৫২
বিতর্কে রাজদীপ।

বিতর্কে রাজদীপ।

মদ্যপান করে গাড়ি চালানোর অপরাধে আটক করা হয় অভিনেতা রাজদীপ গুপ্তকে। এক রাত হাজতবাস করতে হয় তাঁকে। শনিবার সকাল জেল থেকে ছাড়া পান তিনি।

সূত্রের খবর, শুক্রবার রাতে রাজদীপ-সহ ইন্ডাস্ট্রির অনেকেই একটি ঘরোয়া পার্টি করেছিলেন। সেখানেই মদ্যপান করেন তিনি। রাতে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় পুলিশ তাঁর পথ আটকায়। নিয়ম না মেনে মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। সেখানে এক রাত হাজতে থাকার পর ছাড়া পান তিনি। এ বিষয়ে রাজদীপ যদিও এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

দিন কয়েক আগেই ‘হইচই’-এ মুক্তি পেয়েছে রাজদীপের নতুন ওয়েব সিরিজ ‘উত্তরণ’। সেখানে মধুমিতার বিপরীতে এক চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। প্রশংসিতও হয়েছেন। কিন্তু সাফল্যের মাঝেই বিতর্কে জড়ালেন অভিনেতা।

Rajdeep Gupta Actor Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy