Advertisement
E-Paper

বছর পাঁচেক পরে চান্দেরিতে ফের আতঙ্কের ছায়া, রক্ষা করবেন কে? রাজকুমারের প্রশ্নে আরও ঘন রহস্য

২০১৮ সালে মুক্তি পেয়েছিল অমর কৌশিক পরিচালিত ছবি ‘স্ত্রী’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী শ্রদ্ধা কপূর। বছর পাঁচেক পরে ফের সেই আতঙ্ক নিয়ে ফিরছে ‘স্ত্রী ২’।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ১৯:২৮
Rajkummar Rao in Stree.

‘স্ত্রী’ ছবিতে অভিনেতা রাজকুমার রাও। ছবি: সংগৃহীত।

বছর পাঁচেকের ব্যবধান। চান্দেরিতে আবার ফিরছে আতঙ্ক। শুনশান রাস্তাঘাট, আলো-আঁধারি মেশানো আলিগলিতে রহস্যের গন্ধ। ভয়ে গুটিয়ে গিয়েছে সাধারণ মানুষ। আতঙ্কে ঘরের দরজায় খিল দিয়েছে পুরুষেরা। কেন? কারণ ‘স্ত্রী’ আসছে।

২০১৮ সালের পর ফের ২০২৩। ফিরছে ‘স্ত্রী’, থুড়ি ‘স্ত্রী ২’। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল অমর কৌশিক পরিচালিত ছবি ‘স্ত্রী’। রাজকুমার রাও, শ্রদ্ধা কপূর অভিনীত একটু অচেনা স্বাদের ওই ছবি জায়গা করে নিয়েছিল দর্শকের মনে। এক দিকে ভয়ের আভাস, অন্য দিকে বুদ্ধিদীপ্ত হাস্যরস, ‘হরর কমেডি’ ঘরানার এই ছবি নজর কেড়েছিল সমালোচকদের। বক্স অফিসেও জমিয়ে ব্যবসা করেছিল এই ছবি। তার পরেই ছবির দ্বিতীয় পর্ব তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। অতিমারি, লকডাউনের চোটে সেই কথা রাখতে দেরি হয়েছে বটে, তবে নিজেদের প্রতিশ্রুতি ভোলেননি নির্মাতারা। পাঁচ বছর পরে অবশেষে শুরু হল ‘স্ত্রী ২’ ছবির শুটিং। সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করে সেই খবরই জানালেন অভিনেতা রাজকুমার রাও। সেই ভিডিয়োয় দেওয়ালে লেখা ‘সরকটে কা আতঙ্ক’।

সপ্তাহ খানেক আগেই খবর পাওয়া গিয়েছিল, ‘স্ত্রী ২’ ছবির জন্য রওনা দিয়ে দিয়েছেন শ্রদ্ধা কপূর। এ বার জানা গেল, ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে চলতি বছরে মুক্তি পাবে না এই ছবি। তার জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। খবর, আগামী বছর অগস্ট মাসে মুক্তি পাবে ‘স্ত্রী ২’। ছবিতে রাজকুমার রাও ও শ্রদ্ধা কপূর ছাড়াও অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Stree Rajkummar Rao Shraddha Kapoor Pankaj Tripathi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy