Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

Rakhi Sawant: সব কৌতূহলের অবসান ঘটিয়ে ‘বিগ বস’-এ অংশগ্রহণ করবেন রাখি সবন্তের স্বামী

রাখির বিয়ের দু’বছর কেটে গেলেও আজ পর্যন্ত তাঁর স্বামী রিতেশকে দেখার সুযোগ হয়নি কারওরই। এ বার সামনে আসতে চলেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫৪
রাখি সবন্ত।

রাখি সবন্ত।

চর্চার কেন্দ্রবিন্দুতে কী ভাবে থাকতে হয়, রাখি সবন্ত তা ভাল করেই জানেন। পেশাগত কাজের রমরমা না হলেও নানা ভাবে নিজেকে নিয়ে আলোচনা জিইয়ে রাখতে তিনি সিদ্ধহস্ত। অথচ সেই রাখির বিয়ের দু’বছর কেটে গেলেও আজ পর্যন্ত তাঁর স্বামী রিতেশকে দেখার সুযোগ হয়নি কারওর। তবে এ বার সামনে আসতে চলেছেন তিনি। খবর তেমনই।

শোনা যাচ্ছে, ‘বিগ বস’-এর পঞ্চদশ পর্যায়ে অংশগ্রহণ করবেন রিতেশ। ২ অক্টোবর থেকে সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রিতেশ নিজেই জানিয়েছেন বহুল চর্চিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা। ‘বিগ বস’-এর চতুর্দশ পর্যায়েও অতিথি হয়ে আসার কথা ছিল রিতেশের। কিন্তু কেন আসতে পারেননি তিনি? রিতেশ বলেছেন, “সেই সময় আমার ব্যবসার কিছু কাজ ছিল। সেই কারণেই আমি আসতে পারিনি।” এ বার অনুষ্ঠানের সঞ্চালক সলমন খানের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

‘বিগ বস’-এর চতুর্দশ পর্যায়ে বেশ কয়েক বার রাখিকে তাঁর স্বামীর কথা বলতে দেখা গিয়েছে। এমনকি রাখি জানিয়েছিলেন, তাঁর স্বামীর প্রথম পক্ষের স্ত্রী এবং একটি সন্তানও রয়েছে।

Rakhi Sawant Actress Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy