Advertisement
E-Paper

বাবার গ্যারাজ থেকে শুরু, এখন তিনিই ৯ হাজার কোটির মালিক! ‘রামায়ণ’-এর প্রযোজক কী ভাবে এগোলেন জীবনে?

নীতেশ তিওয়ারির ছবি ‘রামায়ণ’ নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে। রামের চরিত্রে রণবীর কপূর ও সীতার চরিত্রে সাই পল্লবী অভিনয় করছেন। শুটিং চলছে। আকাশছোঁয়া বাজেটে তৈরি হচ্ছে এই ছবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৯:০১
Ramayana producer Namit Malhotra started his entrepreneurship from his father’s garage

কী ভাবে এত টাকার অধিকারী হলেন নমিত? ছবি: সংগৃহীত।

কাজের সফর শুরু হয়েছিল বাবার গ্যারাজ থেকে। ১৯৯৫ সালে একটি ভিডিয়ো ওয়ার্কশপের আয়োজন করেছিলেন তিনি। তার পরে কেটে গিয়েছে অনেকগুলো বছর। এই মুহূর্তে ৯২০৪ কোটি টাকার মালিক ‘রামায়ণ’ ছবির প্রযোজক সেই নমিত মলহোত্র!

নীতেশ তিওয়ারির ছবি ‘রামায়ণ’ নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে। রামের চরিত্রে রণবীর কপূর ও সীতার চরিত্রে সাই পল্লবী অভিনয় করছেন। শুটিং চলছে। আকাশছোঁয়া বাজেটে তৈরি হচ্ছে এই ছবি। এই ছবিই প্রযোজনা করছেন নমিত।

নমিত পেশায় একজন চলচ্চিত্র প্রযোজক। এর পাশাপাশি তিনি উদ্যোগপতিও। বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যেও উঠে আসে তাঁর নাম। চলচ্চিত্রের পরিবারে জন্ম নমিতের। চলচ্চিত্র প্রযোজক নরেশ মলহোত্রের বড় ছেলে নমিত। নরেশ মলহোত্র ‘দুনিয়া মেরী জেব মেঁ’, ‘শাহেনশাহ’, ‘সহরি বাঘা’র মতো ছবির প্রযোজনা করেছেন।

জানা যায়, নরেশ মলহোত্রের বাড়ির গ্যারাজ থেকেই ভিডিয়ো ওয়ার্কশপ শুরু করেছিলেন ছেলে নমিত। সেখান থেকেই তাঁর উদ্যোগপতি হওয়ার সফর শুরু হয়েছিল। পরে বাবার প্রযোজনা সংস্থার সঙ্গে নিজের সংস্থাকে জুড়ে দেন নমিত। আরও পোক্ত হন ব্যবসায়ী হিসাবে। শুধু ভারতেই নয়। তাঁদের প্রযোজনা সংস্থা ছড়িয়ে পড়ে লন্ডন, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলসে।

এই মুহূর্তে ‘রামায়ণ’-এর কাজ নিয়ে ব্যস্ত নমিত। ছবিটি দু’টি ভাগে মুক্তি পাবে বলেও শোনা যাচ্ছে। এই ছবি চার হাজার কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে বলেও জানা গিয়েছে। ভারতের চলচ্চিত্র ইতিহাসে এখনও পর্যন্ত এটিই সর্বোচ্চ বাজেটের ছবি। ‘রামায়ণ’-এর প্রথম ভাগ ৮ নভেম্বর মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।

Namit Malhotra Ramayana Entrepreneurship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy