Advertisement
E-Paper

‘৪০০০ কোটির ছবির এই অবস্থা’! রামের বেশে রণবীরের ছবি ছড়াতেই কেন আবার বিতর্ক শুরু?

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর সেট থেকে এর আগেও তাঁর ছবি ছড়িয়ে পড়ে। নতুন একটি ছবি প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সেখানে দেখা যাচ্ছে, রণবীরের উন্মুক্ত উর্ধ্বাঙ্গ ঢাকা একটি কালো কাপড়ে, নিম্নাঙ্গে গেরুয়া ধুতি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৫:০২
ফের বিতর্কে রণবীর!

ফের বিতর্কে রণবীর! ছবি: সংগৃহীত।

‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কপূর। প্রথম থেকেই এই বিষয় নিয়ে বিতর্ক তুঙ্গে। ‘অ্যানিম্যাল’-এর মতো ছবির পরে তিনি আদৌ রামের চরিত্রে মানানসই কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বার রামের বেশে তাঁর ছবি ছড়িয়ে পড়তেই নতুন বিতর্ক শুরু হল।

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর সেট থেকে এর আগেও তাঁর ছবি ছড়িয়েছে। নতুন একটি ছবি প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সেখানে দেখা যাচ্ছে, রণবীরের উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গ ঢাকা একটি কালো কাপড়ে, নিম্নাঙ্গে গেরুয়া ধুতি। মাথায় লম্বা কোঁকড়া চুলের পরচুলা। এই পরচুলার জন্যই ফের বিতর্ক শুরু হয়েছে। নেটাগরিকের প্রশ্ন, “এর চেয়ে ভাল পরচুলা কি রণবীরকে পরানো গেল না? এই পরচুলা মোটেই রামসুলভ নয়।”

অনেকেই প্রভাসের ‘আদিপুরুষ’ ছবির সঙ্গেও তুলনা করেছেন। এক নিন্দকের কথায়, “৪০০০ কোটি টাকা দিয়ে ছবি তৈরি করছেন। অথচ একটা ভাল পরচুলা জোগাড় করতে পারেননি? ‘আদিপুরুষ’ দেখেও কি আপনাদের শিক্ষা হয়নি?”

এই প্রথম নয়। এর আগে গোমাংস খাওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন রণবীর কপূর। পুরনো এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, তিনি গোমাংস খান। এতে চটে যান কয়েকজন। তবে বর্তমানে তিনি নাকি মাছ-মাংস সবই ছেড়ে দিয়েছেন বলেও জানান। অভিনেতা এক সাক্ষাৎকারে বলেন, “আমার জীবনযাপনে বহু বদল এনেছি। ধূমপান ও মদ্যপান ছেড়ে দিয়েছি। নিরামিষাশী হয়ে গিয়েছি। আমি নিয়মিত ধ্যান ও যোগাভ্যাস করি।” রণবীর জানান, ৪০ বছর বয়স হওয়ার পর থেকেই এই বদলগুলি তিনি আনা শুরু করেন। তাঁর কথায়, “জীবনকে অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন করেছি। ৪০ বছর বয়সের পর থেকে তাই সুস্থ থাকা ও সন্তানের সঙ্গে সময় কাটানোই আমার উদ্দেশ্য।”

Ranbir Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy