Advertisement
E-Paper

Ranbir-Alia: ‘রণলিয়া’র বিয়েতে ড্রোন, রক্ষী মিলিয়ে ‘মুম্বই সেরা’ নিরাপত্তা! কারা থাকছেন পাহারায়?

বর-কনের পরিবারের সদস্যদের দাবি, বিশেষ ভাবে প্রশিক্ষিত নিরাপত্তা রক্ষী চাই। কেমন হতে হবে তাঁদের?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২২ ১৪:১৮
রণবীর এবং আলিয়া

রণবীর এবং আলিয়া

বিভ্রান্তির অবসান। নিশ্চিত ভাবেই জানা গিয়েছে, বাংলার নববর্ষের দিনেই সাত পাকে বাঁধা পড়ছেন তারকা জুটি আলিয়া ভট্ট এবং রণবীর কপূর। তবে বিয়ের সাতসতেরো নিয়ে এর বেশি খোঁজখবর পেতে রীতিমতো মাথার ঘাম পায়ে পড়তে পারে ভক্তদের। কারণ, এমনিতেই মুখে কুলুপ কপূর এবং ভট্ট পরিবারের। তার উপরে এ বার শোনা যাচ্ছে, ‘রণলিয়া’র বিয়ের আসরে থাকবে ‘মুম্বইয়ের সেরা’ নিরাপত্তা বাহিনীর নজরবন্দি। নিরাপত্তার ফাঁক দিয়ে মাছিটিও যেন গলতে না পারে!

বলিপাড়ার খবর, আরকে স্টুডিও থেকে শুরু করে বান্দ্রায় রণবীরের বাড়ি ‘বাস্তু’— সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে থাকবেন নিরাপত্তা রক্ষীরা। যে দলে রয়েছেন ২০০ জন বাউন্সার! আলিয়ার ভাই রাহুল ভট্ট জানিয়েছেন, তিনি নিজেই নিরাপত্তা ব্যবস্থার দেখাশোনা করবেন। পেশায় স্বাস্থ্য-প্রশিক্ষক তথা অভিনেতা রাহুলের বক্তব্য, ড্রোন উড়িয়ে আকাশপথেও লাগাতার নজরদারি চলবে। কোনও রকম অবাঞ্ছিত ঘটনা তাঁর বোনের বিয়েতে কাম্য নয়। তাই নিরাপত্তা ব্যবস্থা একটু বেশিই আঁটোসাটো। রক্ষীদেরই একাংশ অতিথিদের নিয়ে যাবেন বিয়ের আসরে।

এখানেই শেষ নয়। বর-কনের পরিবারের সদস্যদের দাবি, বিশেষ ভাবে প্রশিক্ষিত নিরাপত্তা রক্ষী চাই। কেমন হতে হবে তাঁদের? রাহুলের কথায়, “ভদ্র, বিনয়ী, ইংরেজিতে কথা বলতে পারা নিরাপত্তা রক্ষীরা অগ্রাধিকার পাবেন। তবে, একমাত্র নেশামুক্ত, বুদ্ধিদীপ্ত ব্যক্তিরাই এই কাজে বহাল থাকবেন। একটু কূটনৈতিক জ্ঞান থাকলে ভাল হয়।”

এ দিকে, বিয়ের প্রস্তুতি চলছে জোর কদমে। জানা যাচ্ছে, আর কে স্টুডিওয় মেহেন্দি, নাচগান এবং একটি ককটেল পার্টির আয়োজন হবে। সেখানে অতিথিদের মশগুল রেখে কড়া পাহারায় বিয়ে সারবেন ‘রণলিয়া’।

Ranbir Kapoor Alia Bhatt Wedding Securty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy