Advertisement
E-Paper

Ranbir Kapoorp-Alia Bhatt: রণবীর-আলিয়ার নতুন বাড়িতে ঋষির জন্য ঘর, থাকবে প্রয়াত অভিনেতার প্রিয় চেয়ার, বইয়ের তাক

ঋষির স্মৃতিকে আগলে রাখতেই সেই ঘরটিকে সাজানো হবে বিশেষ ভাবে। থাকবে বইয়ের তাক, প্রয়াত অভিনেতার প্রিয় চেয়ার এবং তাঁর আরও অন্যান্য জিনিস।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২২ ১৭:৩৫
ঋষির স্মৃতি আগলে রাখতে চান আলিয়া-রণবীর।

ঋষির স্মৃতি আগলে রাখতে চান আলিয়া-রণবীর।

মুম্বইয়ের বান্দ্রায় তৈরি হচ্ছে নতুন বাড়ি। বিয়ের পর সেখানেই থাকবেন আলিয়া ভট্ট এবং রণবীর কপূর। সাজাবেন নিজেদের সংসার। তাঁদের নতুন বাড়িতে রণবীরের বাবা ঋষি কপূরের জন্য রেখে দেওয়া হবে আলাদা একটি ঘর। এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে এমনই জানিয়েছেন তারকা জুটির এক ঘনিষ্ঠ।

তিনি জানান, ঋষির স্মৃতিকে আগলে রাখতেই সেই ঘরটিকে সাজানো হবে বিশেষ ভাবে। সেখানে থাকবে একটি বইয়ের তাক, প্রয়াত অভিনেতার প্রিয় চেয়ার এবং তাঁর স্মৃতি বিজড়িত আরও অন্যান্য জিনিস। নতুন বাড়ি সাজাতে তাঁদের সাহায্য করছেন রণবীরের মা নীতু সিংহ।

বলিউডে গুঞ্জন, এপ্রিলেই বিয়ে সারবেন রণবীর-আলিয়া। রণথম্ভোরে বসবে তাঁদের বিয়ের রাজকীয় আসর। আলিয়া যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, “মনে মনে আমার রণবীরের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে। বহু দিন আগেই আমি আমার ভাবনায় ওর সঙ্গে বিয়ে করে নিয়েছি।”

২০১৮ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন রণবীর এবং আলিয়া। সোনম কপূরের বিয়েতে হাতে হাত রেখে উপস্থিত হয়েছিলেন দু’জনে। অতিমারি বাধ না সাধলে আলিয়ার সঙ্গে সাত পাক ঘুরতেন ২০২০-তেই। কিন্তু করোনার ভ্রুকুটি, কাজের চাপে ছাদনাতলায় পৌঁছনোর অপেক্ষা যেন শেষ হতে চায় না!

Ranbir Kapoor Alia Bhatt Rishi Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy