Advertisement
E-Paper

Ranveer-Deepika: কাজের চাপে দেখা নেই, দূরে থেকেই দীপিকার মন ছুঁতে কী করলেন ‘খিলজি সিংহ’

শ্যুটিংয়ের কাজে দূরে থাকতে হচ্ছে। স্ত্রী দীপিকা পাড়ুকোনকে নতুন চেহারার ছবি দেখিয়েই মন কাড়ার চেষ্টা রণবীর সিংহের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০২২ ১৬:২৬

বিয়ের ৪ বছর পার। পরস্পরকে তবু চোখে হারান রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। কর্তা-গিন্নির হাতে এখন বেশ কয়েকটি ছবির কাজ। পরস্পরকে তেমন সময় দিতে পারছেন না। দূর থেকেই তাই খুনসুটি, মন্তব্যে একে অন্যের মন ছোঁয়ার চেষ্টা। বিভিন্ন কায়দায় ছবি তুলে, তাতে মজার মন্তব্য করে দু’জনেই বুঝিয়ে দেন— কাজের চাপেও একে অপরকে বড্ড মনে পড়ে! সদ্য রণবীরের ভাগ করে নেওয়া একটি ছবি যেন ফের সে কথাই প্রমাণ করে দিল।সম্প্রতি অনুরাগীদের সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়েছেন রণবীর। সঙ্গে মন্তব্য, এ ছবি তাঁর বৌ দীপিকার মনের কথা জানার জন্য। এমন মাখো মাখো ভালবাসার মাঝেই কবাব হয়ে ফোড়ন কেটেছেন অভিনেতার প্রিয় বন্ধু অর্জুন কপূর। দীপিকার আগেই ছবিতে মন্তব্য করে বসেছেন তিনি। যার বাংলা তর্জমা দাঁড়ায় ‘পরিষ্কার ও মেদহীন’। এই মন্তব্য, রণবীরের চেহারা নিয়ে নাকি রণবীর-দীপিকার সম্পর্কের উদ্দেশে, আপাতত তাই নিয়েই চর্চায় মেতেছে বলিউড। ‘গুন্ডে’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন রণবীর-অর্জুন। সেই থেকেই দু’জনের বন্ধুত্বের গল্প শোনা যায় বি-টাউনে।

রণবীরের সাম্প্রতিক ছবি ‘জয়েশভাই জোরদার’ দর্শকদের মন টেনেছে। তাতে রণবীরের সঙ্গে ছিলেন বোমান ইরানি, শালিনী পাণ্ডে ও রত্না পাঠক শাহ। আগামী ছবি, কর্ণ জোহরের ‘রকি অউর রানি কী প্রেম কহিনি’ নিয়েও আশাবাদী অভিনেতা। বিপরীতে আলিয়া ভট্ট ছাড়াও শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চনের মতো তারকাদের দেখা যাবে এ ছবিতে। ২০২৩-এর ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা। এ ছাড়াও রণবীরের হাতে রয়েছে রোহিত শেট্টির ‘সার্কাস’ ও তামিল ছবির হিন্দি রিমেকের কাজ। অপর দিকে ‘পাঠান’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে দীপিকাকে। ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘সার্কাস’ ছবিতেও অতিথি হিসেবে পর্দায় হাজির হবেন তিনি।

Ranveer Singh Deepika Padukon Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy