Advertisement
E-Paper

বিজয়ের নাম শুনেই অস্বস্তি! রশ্মিকার সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন চর্চিত প্রেমিক?

বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দনার দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কে নাকি চিড় ধরেছে। খবর, বিজয়ের থেকে দূরে সরে নাকি অন্য এক নায়ককে মন দিয়েছেন ‘গুডবাই’ খ্যাত অভিনেত্রী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ১৩:৫০
Rashmika Mandanna chooses Thalapathy Vijay over Vijay Deverakonda, Sreenivas Bellamkonda opens up about dating life rumor.

দীর্ঘ দিনের প্রেমে ইতি, বিজয়কে ছেড়ে কাকে মন দিলেন রশ্মিকা মন্দনা? ছবি: সংগৃহীত।

দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউড, ওঁদের প্রেমের খবরে এত দিন ম-ম করত চলচ্চিত্র জগৎ। জনসমক্ষে কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও প্রায় ‘ওপেন সিক্রেট’ হয়ে দাঁড়িয়েছিল বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দনার প্রেম। কর্ণ জোহরের কফি কাউচ থেকে মলদ্বীপের রিসর্ট— নিজেদের প্রেমের রঙে ভরিয়েছেন চর্চিত যুগল। অনুরাগীদের অন্যতম প্রিয় জুটি তাঁরা। তবে সাম্প্রতিক খবরে মন ভেঙেছে অনুরাগীদের। শোনা যাচ্ছে, সম্পর্কে চিড় ধরেছে বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দনার। বিজয়কে ‘গুডবাই’ জানিয়ে অন্য এক জনকে মন দিয়েছেন অভিনেত্রী। যদিও এখনও পর্যন্ত সে বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি রশ্মিকা। তবে, বিজয় দেবেরাকোন্ডা যে আর তাঁর প্রথম পছন্দ নন, তা বেশ পরিষ্কার অভিনেত্রীর কথায়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় রশ্মিকাকে প্রশ্ন করা হয়, থালপতি বিজয় ও বিজয় দেবেরাকোন্ডার মধ্যে কাকে বেছে নেবেন তিনি? তাতে রশ্মিকা উত্তর দেন, ‘‘থালাপতি বিজয়কে দেখে আমি বড় হয়েছি। তিনি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। আর বিজয় আমার বন্ধু। এ বার এই দু’জনের মধ্যে কাকে নির্বাচন করব বলুন!’’ রশ্মিকার উত্তর থেকেই স্পষ্ট, বিজয়ের প্রতি সেই পুরনো টান তাঁর আর নেই।

অন্য দিকে শোনা যাচ্ছে, তেলুগু অভিনেতা বেল্লমকোন্ডা সাই শ্রীনিবাসের প্রেমে মজেছেন রশ্মিকা। সম্প্রতি নাকি একাধিক বার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। ঘনিষ্ঠদের ধারণা, একে অপরকে ‘ডেট’ করছেন তাঁরা। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখে পাওয়া গিয়েছিল তাঁদের। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচাতেও একসঙ্গে উপস্থিত হয়েছিলেন রশ্মিকা ও বেল্লমকোন্ডা সাই শ্রীনিবাস। লাল গালিচায় তাঁদের রসায়নও ছিল চোখে পড়ার মতো। অভিনেতাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি যদিও প্রেমের প্রসঙ্গ এড়িয়েই গিয়েছেন। শ্রীনিবাস বলেন, ‘‘আমরা দু’জনে খুব ভাল বন্ধু। আমরা দু’জনেই যে হেতু হায়দরাবাদের বাসিন্দা, তাই মাঝেমধ্যেই এখানে-ওখানে দেখা হয়ে যায়। সেটাই ক্যামেরার ধরা পড়েছে!’’ রশ্মিকার সঙ্গে সম্পর্ক নিয়ে সাফাই গেয়ে শ্রীনিবাসের গলায় মজার সুর।

সম্প্রতি ‘বারিসু’ ছবিতে থালাপতি বিজয়ের সঙ্গে দেখা গিয়েছে রশ্মিকা মন্দনাকে। আপাতত ‘পুষ্পা: দ্য রুল’ ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। অন্য দিকে, খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন শ্রীনিবাস বেল্লমকোন্ডা। ‘ছত্রপতি’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন দক্ষিণী অভিনেতা।

Rashmika Mandanna Vijay Deverakonda South Indian Couple Bollywood Update Celeb Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy