Advertisement
E-Paper

‘আমি আহত, আর চুপ থাকব না!’ বিয়ের পর পরই রুদ্রমূর্তি রশ্মিকার, কাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন?

রশ্মিকার বিয়ের ক’টা দিন কাটতে না কাটতেই তাঁর অতীত নিয়ে শুরু হল টানাটানি। ভাইরাল একটি পুরনো অডিয়ো ক্লিপ। একেবারে রেগে রুদ্রমূর্তি রশ্মিকার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৯:১৫
বিয়ের ক’দিনের মধ্যে রুদ্রমূর্তি রশ্মিকার।

বিয়ের ক’দিনের মধ্যে রুদ্রমূর্তি রশ্মিকার। ছবি: সংগৃহীত।

সদ্য নিজের বিয়ের সব অনুষ্ঠান শেষ হয়েছে রশ্মিকা মন্দানার। প্রীতিভোজের অনুষ্ঠানের দিনই স্বামী বিজয় দেবরকোণ্ডা জানান, কয়েকটা দিন তাঁরা বাইরে বেরোতে চান না। বরং লোকচক্ষুর আড়ালেই থাকতে চান। কিন্তু সে ইচ্ছেপূরণ আর হল কই! রশ্মিকার বিয়ের কয়েকটা দিন কাটতে না কাটতেই তাঁর অতীত নিয়ে শুরু হল টানাটানি। ভাইরাল পুরনো একটি অডিয়ো ক্লিপ। সেটা গোচরে আসতেই একেবারে রেগে রুদ্রমূর্তি ধারণ করলেন রশ্মিকা।

২০১৬ সালে ‘কিরিক পার্টি’ ছবির মাধ্যমে বিনোদনজগতে কাজ শুরু রশ্মিকার। ওই ছবির প্রযোজক ছিলেন রক্ষিত। সেই ছবির সেটেই একে অন্যের প্রেমে পড়েন রক্ষিত ও রশ্মিকা। ২০১৭ সালে বাগ্‌দানও সারেন তাঁরা। তবে সেই সম্পর্ক টেকেনি বেশিদিন। ২০১৮ সালেই রক্ষিত ও রশ্মিকার প্রেমে চিড় ধরে। বাগ্‌দান ভেঙে বেরিয়ে আসেন দু’জনে। কী কারণে রশ্মিকার সঙ্গে রক্ষিতের বিয়ে ভাঙে সেই নিয়ে নীরব ছিলেন দু’জনেই।

শোনা যায়, রক্ষিতের সঙ্গে বিয়ে ভাঙার পরে দক্ষিণে ছবির জগতে কাজ পাওয়া মুশকিল হয়ে পড়ে রশ্মিকার। যদিও এর পরে তাঁর সামনে খুলে যায় বলিউডের রাস্তা। কিন্তু বিজয়ের সঙ্গে বিয়ে হওয়ার দিন কয়েকের মধ্যে অভিনেত্রীর সঙ্গে রক্ষিতের পুরনো সেই অডিয়ো ক্লিপ ভাইরাল হতেই হুঁশিয়ারি দিলেন রশ্মিকা।

তিনি সাফ জানান, যাঁরা এই কাজটি ইচ্ছাকৃত ভাবে করছেন তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন তিনি। রশ্মিকার কথায়, ‘‘গত চব্বিশ ঘণ্টায় যে অডিয়ো ভাইরাল হয়েছে সেটা অনেকটা বিকৃত ও কিছু ব্যক্তিগত পেজ থেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হচ্ছে। আমি ভাবছি মানুষ ঠিক কত দূর যেতে পারে। যে সমস্ত ডিজিটাল মাধ্যমে এটা প্রকাশ করা হচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’

রশ্মিকা আরও বলেন, ‘‘এত বছর আমি চুপ করেছিলাম। আমি সব সময় নিজের কাজ করে গিয়েছি এবং সকলের মধ্যে ইতিবাচক বার্তা দিয়ে এসেছি। কিন্তু কিছু মানুষ ইচ্ছাকৃত ভাবে আক্রমণ করে যাচ্ছে। তাই আর চুপ করে থাকব না।’’ সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা যায় অভিনেত্রীকে। তবে মুখ আড়াল করেই বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে।

Rashmika Mandanna Vijay Deverakonda Bollywood Star Viral Post
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy