বলিউডের এই নায়কের জন্য পাগল ছিলেন রবিনা, প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার চেষ্টাও করেন!
জানেন কি রবিনা পাগল ছিলেন বলিউডেরই অন্য এক নায়কের জন্য?
সম্প্রতি জীবনের ৪৫ বছর পূর্ণ করেছেন রবিনা টন্ডন। এক সময় বলিউডের সুপার হিট নায়িকা ছিলেন তিনি। তাঁর ভক্তের সংখ্যাও কম ছিল না।
কিন্তু জানেন কি রবিনা পাগল ছিলেন বলিউডেরই অন্য এক নায়কের জন্য? তাঁর প্রেমে রবিনা এতটাই পাগল ছিল যে, অন্য নায়িকার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা মেনে নিতে না পেরে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন!
রবীনার জন্ম মু্ম্বইয়ে। ১৯৭৪ সালে। মডেলিং দিয়েই কেরিয়ার শুরু রবিনার। তবে বাড়িতে অভিনয়ের চল ছিল। তাই সহজেই এই পেশায় আসতে পেরেছিলেন রবিনা।
প্রথম ফিল্ম ছিল ১৯৯১ সালে মুক্তি পাওয়া ‘পত্থর কে ফুল’। প্রথম ফিল্মই সুপার হিট হয়েছিল এবং তাঁর অভিনয় এতটাই ভাল হয়েছিল যে, ওই বছর ডেবিউ করেই তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান।
নিজের জীবনটা সব সময়ই নিজের ছন্দে কাটিয়েছেন রবিনা। ২০০৪ সালে ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাদানিকে বিয়ে করেন তিনি। তার অনেক আগেই ১৯৯৫ সালে সিঙ্গল মাদার হয়ে পূজা এবং ছায়া নামে যথাক্রমে ১১ এবং আট বছরের দুই মেয়েকে দত্তক নিয়েছিলেন।
আরও পড়ুন:
তবে একটা সময় ছিল, যখন তাঁকে নিয়ে প্রচুর গসিপ শুরু হয়েছিল বলিউডে। তাঁর নাম জড়িয়ে গিয়েছিল এমন একটা নায়কের সঙ্গে, যে নায়কের সম্বন্ধে সচরাচর খুব একটা গসিপ শোনা যায় না।
তখন ‘দিলওয়ালে’-র শুটিং চলছিল। এই ফিল্মে রবিনার বিপরীতে ছিলেন অজয় দেবগণ। রবিনা তখন ছিলেন ইন্ডাস্ট্রির অন্যতম হট অভিনেত্রী।
অজয় এবং রবিনা দুজনে একসঙ্গে দুটো ফিল্মে কাজ করেছেন। ‘দিলওয়ালে’ এবং ‘এক রাস্তা’। তারপর থেকে দুজনকে সব সময়ই এক সঙ্গে দেখা যেতে শুরু করে। একসঙ্গে রেস্তরাঁয় খেতে যাওয়া থেকে শুরু করে কোনও পার্টিতে যোগদান। সবেতেই একসঙ্গে হাজির হতেন অজয়-রবিনা।
ফলে মিডিয়াতেও তাঁদের সম্পর্ক নিয়ে লেখালেখি শুরু হয়। এই লেখালেখি নিয়ে কোনওদিনই রবিনা বা অজয় মুখ খোলেননি। রবিনা তখন নাকি অজয় দেবগণকে পাগলের মতো ভালবাসতেন, এমনই গুঞ্জন ছড়িয়েছিল।
আরও পড়ুন:
কিন্তু বাধ সাধে অন্য এক নায়িকার প্রবেশ। ফিল্ম ‘জিগর’-এর শুটিং শুরু হয়। এই ফিল্মে অজয়ের বিপরীতে ছিলেন করিশ্মা কপূর। করিশ্মার সঙ্গে অজয়ের বন্ডিংও ভাল ছিল।
আর সেটা নাকি একেবারে মেনে নিতে পারছিলেন না রবিনা। এক সাক্ষাৎকারে অজয়-করিশ্মার সম্পর্ককে ব্যঙ্গ করে রবিনা বলেছিলেন, “ওঁদের বাচ্চা জেব্রার মতো হবে।”
এই নিয়ে রবিনার প্রতি বিরক্ত হয়েছিলেন অজয়। রবিনার সঙ্গে বন্ধুত্বও তলানিতে এসে ঠেকেছিল। অজয়ের দূরে চলে যাওয়া মানতে না পেরে নাকি আত্মহত্যারও চেষ্টা করেছিলেন রবিনা!
এই ঘটনা সামনে আসার পর অজয় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “রবিনার একজন মনোরোগ চিকিৎসকের প্রয়োজন।” এটাও জানিয়েছিলেন, রবিনা নিজের সঙ্গে তাঁর নাম জুড়ছেন, শুধুমাত্র পাবলিসিটির জন্য।