Advertisement
E-Paper

Rhea Chakraborty: ‘বিগ বস ১৫’-এর পক্ষ থেকে রিয়া চক্রবর্তীকে প্রতি সপ্তাহে ৩৫ লক্ষ টাকার প্রস্তাব?

আগামী ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘বিগ বস ১৫’। প্রতিযোগী তালিকার কয়েক জনের নাম প্রকাশ্যে এলেও বাকি খ্যাতনামীদের নাম এখনও জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ২২:৩০
রিয়া ‘বিগ বস’-এ?

রিয়া ‘বিগ বস’-এ?

আগামী ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘বিগ বস ১৫’। প্রতিযোগী তালিকার কয়েক জনের নাম প্রকাশ্যে এলেও বাকি খ্যাতনামীদের নাম এখনও জানা যায়নি। আর না-জানা থেকেই শুরু হয়েছে জল্পনা। সেই জল্পনায় ইন্ধন দিল মুম্বইয়ের এক সংবাদমাধ্যম। তাদের সূত্রে জানা গিয়েছে, প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে ‘বিগ বস’-এর ঘরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

রিয়াকে নাকি ‘বিগ বস’ কর্তৃপক্ষ প্রতি সপ্তাহে ৩৫ লক্ষ টাকার প্রস্তাব দিয়েছেন। এর আগে এই পর্বে কোনও খ্যাতনামী প্রতিযোগী এত পরিমাণ পারিশ্রমিক পাননি। যদিও এখনও পর্যন্ত এই খবরে সিলমোহর দেননি রিয়া বা অনুষ্ঠান কর্তৃপক্ষ। কিন্তু গত সোমবার নাকি ‘বিগ বস’ স্টুডিয়োর বাইরে রিয়াকে দেখা গিয়েছিল। তার পর থেকেই জল্পনা তুঙ্গে।

সলমন খানকে ফের সঞ্চালকের ভূমিকায় দেখা যাব এই প্রতিযোগিতায়। একই সঙ্গে অভিনেতা কর্ণ কুন্দ্রা, প্রতীক সেহজপাল, উমর রিয়াজ, অভিনেত্রী তেজস্বী প্রকাশ, শমিতা শেট্টি প্রমুখের নাম উঠে এসেছে এ বারের প্রতিযোগী হিসেবে। সেই তালিকাতেই নাকি রিয়ার নামও রয়েছে। কিন্তু এখনও নাম ঘোষণা করা হয়নি।

Rhea Chakraborty Bigg Boss
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy