Advertisement
E-Paper

Riddhi Sen: এক রোদের জন্মদিন...

জন্মদিনে বান্ধবী সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে ঋদ্ধি সেন একটি দীর্ঘ পোস্ট করেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ০৭:৩৯
ঋদ্ধি-সুরাঙ্গনা।

ঋদ্ধি-সুরাঙ্গনা।

অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ছবি ‘ওপেন টি বায়োস্কোপ’ করতে গিয়ে আলাপ। তার পরে পেরিয়ে গিয়েছে আট বছর। জন্মদিনে বান্ধবী সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে ঋদ্ধি সেন একটি দীর্ঘ পোস্ট করেছেন। বৃহস্পতিবার সুরাঙ্গনার ২৪তম জন্মদিনে নিজেদের একটি ছবি পোস্ট করে ঋদ্ধি লিখেছেন, ‘‘আজকের দিনটা বলছে পৃথিবীতে এই অতিথির ২৪ বছর হল, তার মধ্যে আমার এই অতিথিকে চেনা মাত্র আট বছর, কিন্তু এই বিশেষ দিনটায় কিছু লিখতে গেলেই দেখি কথা হারিয়ে যায়...এই বেড়ে চলা কসপ্লে-র জগতে ক’জন নিজস্বতা ধরে রাখতে পারে জানি না, তুই পারিস।’’ দীর্ঘ সে পোস্টে উঠে এসেছে পল সিমোনের গানের লাইন, পরিচালক মাইক ফ্ল্যানাগ্যানের লেখা। সুরাঙ্গনাও সেই পোস্ট শেয়ার করে ব্যক্ত করেছেন নিজের মনের কথা।

বিশেষ দিনটি পরিবারের সঙ্গেই কাটিয়েছেন সুরাঙ্গনা। এ দিন তাঁর বড়মামা কেক বানিয়ে এনেছিলেন। ‘‘জন্মদিনটা বাড়ির লোকজনের সঙ্গে কাটাতে পারছি, এর চেয়ে বড় উপহার আর কী হতে পারে?’’ ‘আনন্দ প্লাস’কে বললেন বার্থডে গার্ল। ঋদ্ধি তাঁকে একটি সাইকেল উপহার দিয়েছেন জন্মদিনে। ‘‘অনেক দিন ধরেই একটা সাইকেলের খুব শখ ছিল। ঋদ্ধি ব্যস্ততার মাঝেও ফোনে কো-অর্ডিনেট করে সেটা কিনে ফেলেছে আমার জন্য। এ বার সাইক্লিংটা শিখেই ফেলব,’’ একরাশ খুশি তাঁর গলায়।

Riddhi Sen
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy