Advertisement
E-Paper

‘রাজা শিবাজী’র কথা বলতে গিয়ে কেঁদেছিলেন! ছবিতে রিতেশের পুত্রেরও রয়েছে বিশেষ অবদান?

ছবির ঝলকমুক্তি অনুষ্ঠানে এসে অঝোরে কেঁদেছেন রিতেশ ও জেনেলিয়া। দু’জনেই এই ছবিতে অভিনয় করেছেন। এই ছবিতে বিশেষ ভূমিকা রয়েছে তারকাদম্পতির সন্তান রাহিল দেশমুখের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৬:৩০
Ritesh Deshmukh and Genelia D’souza’s son Rahyl has worked in Raja Shivaji

রিতেশ-জেনেলিয়ার পুত্র রাহিল কী করেছে? ছবি: সংগৃহীত।

মুক্তি পেয়েছে ‘রাজা শিবাজী’র প্রথম ঝলক। ছত্রপতি শিবাজীর চরিত্রে অভিনয় করছেন রিতেশ দেশমুখ। ছবির ঝলকমুক্তির অনুষ্ঠানে এসে অঝোরে কেঁদেছেন রিতেশ ও জেনেলিয়া। দু’জনেই এই ছবিতে অভিনয় করেছেন। এই ছবিতে বিশেষ ভূমিকা রয়েছে তারকাদম্পতির সন্তান রাহিল দেশমুখের।

রিতেশ ও জেনেলিয়ার দুই সন্তান— রিয়ান ও রাহিল। কনিষ্ঠপুত্র রাহিলের জন্ম ২০১৬ সালে। সেই ১০ রাহিলও অভিনয় করেছে ‘রাজা শিবাজী’ ছবিতে। এটি তার প্রথম ছবি। ছত্রপতি শিবাজীর শৈশবের চরিত্র হিসাবে তাকে দেখা যাবে। ছবির ঝলকের শুরুর দিকেই দেখা গিয়েছে রাহিলকে। ছত্রপতি শিবাজীর স্ত্রী অর্থাৎ সাইবাঈ-এর চরিত্রে অভিনয় করছেন স্বয়ং জেনেলিয়াই।

তবে কি পুত্রকেও অভিনয়জগতে নিয়ে আসতে চান রিতেশ ও জেনেলিয়া? এই প্রশ্নও ওঠে। রিতেশ আগে এক সাক্ষাৎকারে উত্তর দিয়েছিলেন, “এটা সম্পূর্ণ ওদের উপর নির্ভরশীল যে, ওরা ভবিষ্যতে কী হতে চায়। ওরা নিজেরাই সেই সিদ্ধান্ত নেবে। বাবা-মা হিসাবে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যে, ওরা ভবিষ্যতে কী হবে। আমি চাই, ভবিষ্যতে আমার বাচ্চারা নিজেরাই তাদের সিদ্ধান্ত নিক।”

Advertisement

ছবির ঝলকমুক্তি অনুষ্ঠানে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রিতেশ। তাই দেখে চোখে জল এসে যায় জেনেলিয়ারও। এই ছবি নির্মাণের নেপথ্যে যাঁরা আছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। রিতেশের কথায়, “আমি সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, ও ‘রাজা শিবাজী’ ছবির গোটা টিমকে ধন্যবাদ জানাই এই ছবির অংশ হয়ে ওঠার জন্য। অভিষেক আমার পাশে ভাইয়ের মতো থেকেছেন।” ছবির প্রযোজনা করেছেন জ্যোতি দেশপাণ্ডে ও জেনেলিয়া নিজেও।

উল্লেখ্য, এই ছবিতে রিতেশ ও জেনেলিয়া ছা়ড়া অভিনয় করেছেন অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, বিদ্যা বালন, মহেশ মঞ্জরেকর, সচিন খেডেকর, বোমান ইরানি, ফরদীন খান, জিতেন্দ্র জোশী, অমোল গুপ্তে।

Ritesh Deshmukh Genelia D’Souza Star Kid Bollywood Movie
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy