মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে বিলাসরাও দেশমুখের ছেলে তিনি। রাজনৈতিক জ্ঞান তাঁরও যে অল্পবিস্তর থাকবে, সেটাই স্বাভাবিক। রিতেশ দেশমুখ যদিও রাজনীতি নিয়ে খুব একটা মুখ খোলেন না। সেই তিনিই এ বার সরব। ক্ষুব্ধ কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায়। আগামী ১ মে মুক্তি পাবে তাঁর আগামী ছবি ‘রেইড ২’। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন অজয় দেবগনও। তারই প্রচারে এসে কাশ্মীর নিয়ে সরব তিনি। সাফ জানিয়েছেন, কাশ্মীর বরাবর ভারতের। আগেও ছিল, আগামীতেও থাকবে।
সংবাদমাধ্যমে প্রকাশ, কাশ্মীর প্রসঙ্গ উঠতেই অভিনেতার চোখেমুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের দেশে আমরা কী ভাবে বসবাস করব, কী ভাবে দেশের উন্নতি করব— এটা একান্তই আমাদের অভ্যন্তরীণ বিষয়। তাই নিয়ে নির্দেশ দেওয়ার অধিকার কোনও প্রতিবেশী দেশের নেই।” পাশাপাশি রিতেশ দুঃখপ্রকাশ করেন ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘটনায়। তাঁর মতে, ২৬ নিরীহ পর্যটকের অকারণ হত্যার নিন্দার ভাষা তিনি খুঁজে পাচ্ছেন না। এ রকম ঘটনা ঘুরিয়ে ফিরিয়ে ঘটছে কাশ্মীরে। কেন ঘটছে, কেন সন্ত্রাসবাদ বারংবার রক্তাক্ত করছে কাশ্মীর উপত্যকা— জানা নেই তাঁর।
আরও পড়ুন:
তবে রিতেশ একই ঘটনার পুনরাবৃত্তি থেকে উপলব্ধি করেছেন, ঐক্য এবং সংহতি কোনও ভাবে যাতে নষ্ট না হয় সে দিকে গুরুত্ব দিতে হবে। ধর্মীয় ভেদ যাতে এই সুযোগে মাথাচা়ড়া দিয়ে না ওঠে সে দিকে নজর রাখার আর্জিও জানিয়েছেন তিনি। তাঁর আশা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদ মোকাবিলায় যথেষ্ট তৎপরতা দেখাবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা