শুক্রবার কাশ্মীরের অস্থির পরিস্থিতিতে সংহতির বার্তা দিয়েছিলেন অভিনেতা ঈশান খট্টর। শনিবার একই কথা বললেন অভিনেতা সুনীল শেট্টি। এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি বলেন, “কাশ্মীরকে এত ভয় পাওয়ার কী আছে? প্রয়োজনে আমি যাব সেখানে। পরের ছুটিতে সপরিবার আপনারা আমায় পহেলগাঁওয়ে দেখতে পাবেন। আপনারাও নির্ভয়ে সেখানে বেড়াতে যান।”
এ বছরের লতা দীনানাথ মঙ্গেশকর পুরষ্কার অনুষ্ঠিত হয় শুক্রবার। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিনেতা। মঞ্চ থেকে তাঁর বার্তা, “ঘৃণা নয়, এখন কাশ্মীরিদের পাশে দাঁড়ানোর প্রয়োজন। ওঁরাও ভাল নেই। সন্ত্রাসবাদ ওঁদের রাতের ঘুম কেড়েছে। পরিবারের সদস্যদের কাড়ছে। শিক্ষায়, অর্থনৈতিক দিক থেকে, পর্যটন শিল্পে আবারও পিছিয়ে পড়ছে রাজ্যটি।” এই ভাবনা কুড়ে কুড়ে খাচ্ছে অভিনেতাকে। সুনীল তাই ব্যক্তিগত উদ্যোগে কথা বলেছেন সে রাজ্যের কর্তাব্যক্তিদের সঙ্গে। আশ্বস্ত করেছেন, শুটিং থেকে ভ্রমণ— যে কোনও কারণে অভিনেতাকে যদি ভূস্বর্গে যেতে হয়, তা হলে যাবেন তিনি। তাঁর কোনও ভয় নেই। পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘটনা সেখানকার মানুষদের বিষয়ে তাঁর মনে বাড়তি কোনও উদ্বেগ তৈরি করতে পারেনি।
আরও পড়ুন:
ঈশানের মতো ‘ধড়কন’ নায়কও মন করেন, “রাজনীতি, ধর্মের ঊর্ধ্বে উঠে মানবিকতাকে হাতিয়ার বানাতে হবে। ধর্ম নিরপেক্ষ দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে। বিভেদ ছড়াবেন না। বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদকে মদত দেবেন না। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তা হলেই ভারত নিরাপদ।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা