Advertisement
E-Paper

গাড়ি চালানোর সময় ছেলের নজরদারি, ছবি পোস্ট করলেন অমৃতার স্বামী আনমোল

গাড়ি চড়ে ঘুরতে বেরিয়েছে একরত্তি বীর। মুখ না দেখা গেলেও বোঝা যাচ্ছে, মা অমৃতা রাওয়ের কোলেই শুয়ে আছে সে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ২০:৫৪
অমৃতা এবং আনমোলের সঙ্গে বীর।

অমৃতা এবং আনমোলের সঙ্গে বীর।

গাড়ির স্টিয়ারিং বাবার হাতে, অথচ তাঁকে পাহাড়া দিচ্ছে মাস ছয়েকের ছেলে!

বিশ্বাস হচ্ছে না? আর জে আনমোলের ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যাবে পুরো বিষয়টা। দেখা যাচ্ছে গাড়ি চড়ে ঘুরতে বেরিয়েছে একরত্তি বীর। মুখ না দেখা গেলেও বোঝা যাচ্ছে, মা অমৃতা রাওয়ের কোলেই শুয়ে আছে সে। তাঁর সঙ্গে রং মিলিয়েই সাদা টি শার্ট এবং নীল প্যান্ট পরেছে সে। মাথায় উঠেছে মানানসই টুপি। শান্ত চোখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। কী দেখছে সে?

আনমোলের কথায়, ‘গাড়ি চালানোর সময় কেউ একজন নজরে রাখছে আমায়। আমাকে কি কেউ বলবেন এখানে বাবাটা আসলে কে?’। ঘুরতে বেরিয়ে ছোট্ট ছেলের নজরদারির এই মুহূর্ত লেন্সবন্দি করে ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আনমোল। নেটাগরিকরাও ভালবাসা জানিয়েছেন অমৃতা-আনমোলের বীরকে।

Bollywood RJ Anmol Amrita Rao
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy