Advertisement
E-Paper

‘বাড়িয়ে বলা অভ্যাস’! বিচ্ছেদ নিয়ে গুঞ্জনের মাঝে কেন ‘আনফলো’ করেন চহলকে? জানালেন মহবশ

সত্যিই কি চহল ও মহবশের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল? বিচ্ছেদ নিয়ে যখন জোর আলোচনা, তখন কেন ক্রিকেটতারকাকে নিজের সমাজমাধ্যম থেকে সরিয়ে দেন মহবশ?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৮:১১
কী হয়েছিল চহল ও মহবশের মধ্যে?

কী হয়েছিল চহল ও মহবশের মধ্যে? ছবি: সংগৃহীত।

প্রায়ই আলোচনায় থাকেন ক্রিকেটতারকা যুজ়বেন্দ্র চহল। ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পরে বেতার সঞ্চালিকা মহবশের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল তাঁর। যদিও দু’জনেই বার বার জানিয়েছিলেন যে, তাঁরা শুধুই বন্ধু। তবু একাধিক বার একাধিক জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় জল্পনা আরও বেড়েছিল। সম্প্রতি, ইনস্টাগ্রামে একে অন্যকে ‘আনফলো’ করেছেন চহল ও মহবশ। তাতেই জল্পনা যে, তাঁদের সম্পর্কেও ভাঙন ধরেছে। এ সব আলোচনার বেশ কয়েক মাস পরে, অবশেষে এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন মহবশ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মহবশ বলেন, “মানুষ ছোটখাটো বিষয় নিয়েও খুব বাড়তি কথা বলে। আসলে এটা তেমন বড় ব্যাপারই নয়। দুই বন্ধুর মধ্যে ঝগড়া হতেই পারে। আর সেই কারণেই তারা একে অন্যকে ‘ফলো-আনফলো’ করেছে। এখানেই বিষয়টা শেষ। যে বন্ধুত্বে স্বচ্ছন্দে সব ধরনের কথা বলা যায়, সেখানে কোনও মান-অভিমান পুষে রাখা উচিত নয়। আমি সবসময়েই ওঁর (যুজ়বেন্দ্র) ভাল চাইব।”

তা হলে কি সত্যিই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল? মহবশ স্পষ্ট করেন, তিনি কখনওই চহলের সঙ্গে সম্পর্কে ছিলেন না। তবে ক্রিকেটতারকার জীবনের কঠিন সময়ে এক জন ঘনিষ্ঠ বন্ধু হিসাবেই পাশে ছিলেন।

তাঁর কথায়, ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের সময়ে চহলের পাশে কাউকে প্রয়োজন ছিল। সেই সময়ে বন্ধু হিসাবে তাঁরা মূলত চহলকে খেলার চাপ সামলাতে সাহায্য করেছিলেন। মহবশ আরও বলেন, তিনি তখনও চহলের পাশে ছিলেন, ভবিষ্যতেও নির্ভয়ে বন্ধুর মতো তাঁকে সমর্থন করে যাবেন।

Yuzvendra Chahal RJ Mahvash Bollywood Gossip
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy